1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন: প্রধান উপদেষ্টা – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে বাড়ানো ‘দুঃখজনক’: শফিকুর রহমান অ্যাটলেটিকোকে কাঁদিয়ে কোপা দেল রে জিতল রিয়াল সোসিয়েদাদ এসএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র ব্যবস্থাপনায় জরুরি নির্দেশনা ঢাকা বোর্ডের বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও সরকার বাড়িয়েছে সামান্য ইরানে ধাপে ধাপে ইন্টারনেট চালু, প্রথমে সুবিধা পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নুরকে মন্ত্রিত্ব থেকে সরাতে গণ অধিকার পরিষদে ‘গুপ্ত জাশি’ সক্রিয়, রাশেদ খানের অভিযোগ দ্বিতীয় সন্তানের সুখবর দিলেন রণবীর-দীপিকা, ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৌদি আরবে পৌঁছেছেন ৪ হাজার ৪৫৭ বাংলাদেশি হজযাত্রী এনসিপিতে যোগ দিচ্ছেন রিফাত, হাসিবসহ বৈষম্যবিরোধী আন্দোলনের শীর্ষ নেতারা

স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

প্রতিবেদক, ঢাকা:
  • প্রকাশ সোমবার, ১২ মে, ২০২৫

সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “অভাবের মধ্যেও স্বাস্থ্যসেবার মান ২৫ শতাংশ উন্নয়ন সম্ভব”

প্রতিবেদক, ঢাকা: স্বাস্থ্য খাতের উন্নয়ন ও ঘাটতি পূরণে রাজনৈতিক মতভেদ ভুলে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১২ মে) রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে আয়োজিত দেশের প্রথম সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “স্বাস্থ্য খাতে নানা সমস্যা রয়েছে। কিন্তু দোষারোপ নয়, সবাই মিলে সমস্যার সমাধান করতে হবে। আমাদের অভাব আছে, সেটা মানতে হবে। তবে অভাবের মধ্যেও ভালো কিছু করা সম্ভব।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “সিভিল সার্জনরা যদি আন্তরিক হন, তাহলে সীমিত সম্পদের মধ্যেও স্বাস্থ্যসেবার মান ২৫ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব। শুধু নিয়ম-কানুন মানলেই অনেক দূর এগোনো সম্ভব।” স্বাস্থ্যসেবার জন্য আলাদা কাঠামোর প্রয়োজন নেই জানিয়ে তিনি বলেন, “এখানে কোনো রাজনীতি নেই। সম্পদের ঘাটতির দোহাই দিয়ে হাত-পা গুটিয়ে বসে থাকলে চলবে না। যা আছে, তা দিয়েই কাজ চালিয়ে যেতে হবে।”

ড. ইউনূস জানান, এই সম্মেলনের মাধ্যমে সিভিল সার্জনদের মধ্যে সরাসরি মতবিনিময়, বাস্তব সমস্যার নিরূপণ এবং সমাধানের পথ খোঁজার সুযোগ তৈরি হবে। তিনি প্রশ্ন তোলেন, “এতদিন ধরে সিভিল সার্জন সম্মেলন হয়নি কেন, তা আমার বোধগম্য নয়।” অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

উল্লেখ্য, ডিসি সম্মেলনের আদলে এবারই প্রথম দেশের ৬৪ জেলার সিভিল সার্জনদের নিয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park