1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংকে নিরপেক্ষ বোর্ড গঠনের উদ্যোগ, গ্রাহকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান সরকারিভাবে নতুন পাটকল স্থাপনের পরিকল্পনা নেই, বেসরকারি বিনিয়োগেই জোর ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত বাজেট পেশ শ্রীপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যানজট কমাতে মহাখালী, সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল সরানোর উদ্যোগ বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে: চিফ প্রসিকিউটর বিএসটিআই অনুমোদন না থাকায় বেগমগঞ্জে দুই ফিড কারখানাকে জরিমানা তালাকের কাগজ ছিঁড়ে আদালতেই স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী! ভেড়ামারায় কলেজ বাজারে উপজেলা প্রশাসন এর অভিযানে  জাটকা ইলিশ জব্দ ও অর্থদণ্ড দিল্লি বিমানবন্দরের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

৫ দিনের ব্যবধানে ফের মধ্যরাতে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

অনলাইন ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪

৫ দিনের ব্যবধানে ফের মধ্যরাতে রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত (রাত দেড়টা) আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২ টার দিকে উখিয়ার কুতুপালং ৫ নম্বর ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এসময় ক্যাম্পে থাকা রোহিঙ্গারা আগুন নেভাতে কাজ করছেন জানিয়ে ক্যাম্প মাঝি হামিদ হোসাইন বলেন, ৫ দিনের ব্যবধানে একই ক্যাম্পে আবার আগুনে পুড়ছে বসতি। আমরা আগুন নেভাতে কাজ করছি। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। তবে কি কারণে আগুন লাগলো সেটা জানাতে পারেননি এ রোহিঙ্গা মাঝি।

আগুন লাগার বিষয়টি জানতে নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনী ও ক্যাম্প ম্যানেজমেন্টে দায়িত্বে থাকা দায়িত্বশীল কেউ ফোন ধরেননি- তাই তাদের বক্তব্য দেয়া যায়নি।

এদিকে, গত শনিবার দিনগত রাত ১টার দিকে একই ক্যাম্পে আগুনের ঘটনা ঘটে, এসময় হাজারের অধিক বসতি পুরে ছাই হয়ে যায়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park