1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

হার্ট অ্যাটাকে করেছেন হিরো আলম, স্ত্রী-সংসার ভাঙনের পর নতুন সংকট

অনলাইন ডেস্ক
  • প্রকাশ বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

স্ত্রীর কাছ থেকে তালাকের নোটিশ পেয়ে সম্প্রতি আত্মহত্যার ঘোষণা দিয়েছিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম, যিনি সবার কাছে হিরো আলম নামে পরিচিত। তবে পরিবার ও সন্তানদের অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি এবং এক ভিডিও বার্তায় বিষয়টি নিজেই জানান।

এর মধ্যেই নতুন দুঃসংবাদ এসেছে—আজ ১৩ আগস্ট বিকেলে হিরো আলম হার্ট অ্যাটাক করেছেন বলে তার ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে। তবে তার মুঠোফোনে কল করেও যোগাযোগ সম্ভব হয়নি, আর পরিবারের পক্ষ থেকেও কোনো তথ্য নিশ্চিত করা যায়নি।

এর আগে মঙ্গলবার বিকেলে তিনি ফেসবুকে আত্মহননের হুমকি দিয়ে লিখেছিলেন, রিয়া মনি মিথ্যা বলেছেন, তালাক ও পরকীয়া তিনি মেনে নিতে পারছেন না। পোস্টে আরও উল্লেখ করেন, এবার সত্যিই মৃত্যুবরণ করবেন এবং জানাজার সময়ও ঠিক করে দেন।

কিছুদিন আগেও স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে বগুড়ার ধুনটে নিজ বাড়িতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। তখন দ্রুত হাসপাতালে নেওয়া হলে প্রাণে বেঁচে যান এবং পরে স্ত্রী রিয়া মনির সঙ্গে আবারও একত্রে বসবাস শুরু করেন। কিন্তু সম্প্রতি আবারও তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়।

হিরো আলমের অভিযোগ, তার স্ত্রী পরকীয়ায় জড়িত। প্রমাণ হিসেবে তিনি নিজের ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটর ম্যাক্স অভির সঙ্গে স্ত্রীর কয়েকটি ভিডিও প্রকাশ করেন। এর পরই রিয়া মনি তাকে তালাক দেওয়ার ঘোষণা দেন, যা বর্তমানে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির জন্ম দিয়েছে।

Ask ChatGPT

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park