1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ শ্যামনগরে আ’লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮ যমুনা সেতু সংযোগ মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে ঢাকামুখী যাত্রীরা বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পুশ ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে কোস্ট গার্ড ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়াবাজেট ঘোষণা এনসিপির ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১ হাজার ৪১১ হাদী হত্যা মামলায় জাবের কেন বাদী? প্রশ্ন তুললেন বোন মাসুমা হাদী হাদী হত্যার বিচার দাবিতে সরকারের প্রতি সাত দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের ১৪ জুন দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এবার বাংলাদেশ থেকে হজে অংশ নিতে পারছেন ৫৬৫৮৫ জন:ধর্ম প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শনিবার, ৪ জুন, ২০২২
দেশেরকথা

বাংলাদেশ থেকেএবার হজে অংশ নিতে পারছেন ৫৬ হাজার ৫৮৫ জন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

গতকাল শুক্রবার (৩ জুন) সকালে রাজধানীর আশকোনা হজক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানান মন্ত্রী। এরআগে হজ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এসময় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আগামী রোববার (৫ জুন) সকালে ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে।

এবার বাংলাদেশ থেকে হজে অংশ নিতে পারছেন ৫৬ হাজার ৫৮৫ জন।

মো. ফরিদুল হক খান বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে গত দুই বছর বিশ্বের কোন দেশ হজে অংশ নিতে পারেনি। পরিস্থিতির উন্নতি হওয়ায় এবছর সীমিত সংখ্যক যাত্রী হজে অংশ নিতে পারছে।

এ জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।তিনি বলেন, বাংলাদেশের বিশাল সংখ্যক হজযাত্রী ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে হজ পালন করে থাকেন।

বেসরকারি এজেন্সিও আমাদের নির্দেশনা মেনে চলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা হজ কার্যক্রম পরিচালনা করছি।

বিগত ১৩ বছরে হজ কার্যক্রমের যে উন্নতি সাধন হয়েছে তা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। হজ ব্যবস্থাপনা আইন ২০২১ অনুসারে এবার আমরা হজ কার্যক্রম পরিচালনা করছি।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসা ইউসেফ এসা আল দুলাইহান ও হজ পরিচালনায় নিযুক্ত ব্যক্তি ও ২০০ জন হজযাত্রী উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park