ভারতের উদ্দেশে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিপ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সীমান্তে কাঁটাতার দিয়ে এবং মানুষ হত্যা করে বন্ধুত্বের হাত বাড়িয়ে কোনো লাভ নেই।
মঙ্গলবার (১২ মে) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত ‘শাপলা গণহত্যা; বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, প্রতিবেশী দেশে মুসলিমদের নির্যাতনের অভিযোগ পাওয়া যাচ্ছে। অথচ বাংলাদেশে মাদরাসার ছাত্ররাই মন্দির পাহারা দিয়েছিল।
শাপলা চত্বরে হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদের যদি বিচারের আওতায় আনা হতো, তাহলে জুলাই আসতো না। সেই সাহসেই ফ্যাসিবাদী সরকার চব্বিশে আরেকটি গণহত্যার সুযোগ পায় বলে মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় এনসিপি নেতা ইসহাক সরকার বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সেদিন নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান জানিয়েছিলেন। তবে বিএনপির বামপন্থী নেতাদের কারণে সেদিন হেফাজতের আন্দোলন সফল হয়নি বলে দাবি করেন তিনি।
মন্তব্য করুন