টেকনাফ : গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার পরিবেশ বিনষ্ট,সারাদেশে আইন শৃংখলা পরিস্হিতির অবনতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল হ্নীলা ইউনিয়ন শাখার প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ জুলাই শুক্রবার বিকাল ৩ টায় বিক্ষোভ মিছিলটি হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে বের হয়ে হ্নীলা বাসস্টেশনের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউ মার্কেট চত্বরে এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল হ্নীলা ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি ও বার বার কারানির্যাতিত মুরাদ হোসেন চৌধুরী। বক্তব্য রাখেন মটরশ্রমিক দল উত্তর শাখার সভাপতি মুহাম্মাদ রফিক,হ্নীলা ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মুহাম্দ সাগর। সহ সভাপতি রিপন রাজ রিপন, যুগ্ম সম্পাদক মুহাম্মদ ইব্রাহিমও তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক মাঈনউদ্দীন সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় মুরাদ হোসেন চৌধুরী বলেছেন বিগত ১৭ টি বছর দলের দুঃসময়ে মুরাদ হোসেন চৌধুরীই একমাত্র বিএনপির হয়ে মাঠে ময়দানে ছিলেন, বলেই আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দেয়া ৫৩ দিনগুম ও ৪৯ টি মামলার মালিক হয়েছিলেন।
এত কিছুর পরও মুরাদ হোসেন চৌধুরী এদেশের মাটি ও মানুষের সাথে মিশে আছে। এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস রাখে। তিনি সকল বিভেদ বিভাজন ও গ্রুপিং বাদ দিয়ে
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের হাত কে শক্তিশালী করার জন্য মুরাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।