1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সাড়ে ৩ হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগের প্রজ্ঞাপন জারি – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করলো জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন কার্টুন শেয়ারে গ্রেপ্তারের অভিযোগ হাসনাতের, ব্যাখ্যা দিলেন চিফ হুইপ শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২” জেডি ভ্যান্স ছাড়াই ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে বদল বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল, ৫ মে নতুন দিন বেগমগঞ্জে নাল জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের 

সাড়ে ৩ হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগের প্রজ্ঞাপন জারি

অনলাইন ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

দেশজুড়ে স্বাস্থ্য খাতে জনবল সংকট নিরসনে সাড়ে ৩ হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে নবনিযুক্ত নার্সদের পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবনিয়োগপ্রাপ্ত নার্সদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট হাসপাতাল বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে যোগদান করতে হবে। পরবর্তী বদলি বা পদায়ন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সর্বশেষ নীতিমালা অনুযায়ী সম্পন্ন হবে।

এ ছাড়া নিয়োগকৃত সিনিয়র স্টাফ নার্সদের পুলিশ ভেরিফিকেশন ফর্ম, পিএমআইএস ফর্ম ও সম্পদ বিবরণী সংক্রান্ত ফর্ম পূরণ করে আগামী ১০ অক্টোবরের মধ্যে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে জমা দিতে হবে। পদায়নে কোনো ত্রুটি দেখা দিলে অধিদপ্তরের পক্ষ থেকে তা সংশোধন করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park