1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম: সেনাপ্রধান দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ গণগুলিবর্ষণ, নিহত ১২ কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক ডেঙ্গু রোগী বাড়লে অতিরিক্ত চিকিৎসক দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসাইন ও স্ত্রী তামিমা শান্তিরক্ষীদের অর্জিত গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটের দায়িত্বে মৃত্যু হলে পরিবার পাবে ১০ লাখ টাকা, নতুন নীতিমালা ইসির আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২২ ক্যারেট এখন ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ, শান্তিরক্ষীদের অবদানের প্রশংসা নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মান, নিরব প্রশাসন

সরিষাবাড়ীতে  সাংবাদিক   তুহিন হত্যার বিচারের দাবিতে সাংবাদিকরা মানববন্ধন করেছে।

শাহ আলী বাচ্চু
  • প্রকাশ সোমবার, ১১ আগস্ট, ২০২৫

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং 

জড়িতদের দ্রুত বিচারের আওতায়  আনার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে  সরিষাবাড়ী  কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক   মিডিয়ার সাংবাদিকরা।

সোমবার ১১ আগষ্ট  বিকেলে সরিষাবাড়ী প্রেসক্লাবের  সামনে  ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সরিষাবাড়ী  প্রেসক্লাবের সভাপতি ও  ইব্রাহিম   হোসেন লেবু এর  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি   আঃ রউফ ,সমকাল পত্রিকার প্রতিনিধি সোলায়মান হোসেন  , যুগান্তর পত্রিকার প্রতিনিধি জহরুল ইসলাম ঠান্ডু,আমাদের সময়  পত্রিকার প্রতিনিধি আবুল হোসেন, সংবাদ পত্রিকার  প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, দিনকাল পত্রিকার  প্রতিনিধি সোলায়মান  বাবু, কালবেলা পত্রিকার প্রতিনিধি ইসমাইল হোসেন প্রমুখ ।  সরিষাবাড়ী  উপজেলার সকল কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন  ।

উক্ত মানববন্ধনে   বক্তারা দেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত সহ আসাদুজ্জামান  তুহিন হত্যাকাণ্ডে গ্রেপ্তারদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য বিশেষ ট্রাইবুনালে দ্রুত বিচারের দাবি করে ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park