1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
হাজীদের ১৫০ লাগেজ চুরির অভিযোগ ‘অসত্য’: প্রতিমন্ত্রী সরকারি ঘর মিললেও জীবনমান অনিশ্চিত গোপালগঞ্জের চর মানিকহারের বাসিন্দাদের যুদ্ধবিরতির পরই লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা, শান্তি প্রক্রিয়া নিয়ে নতুন শঙ্কা আত্রাইয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ, পুনর্গঠনের পথে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা স্বপ্নের শৈশব নাকি স্বাস্থ্যঝুঁকির বেড়াজাল: চর মানিহার আদর্শ গ্রামের শিশুস্বাস্থ্যের বাস্তব চিত্র সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি রামিসা হত্যা মামলা: আজ যুক্তিতর্ক উপস্থাপন ৫ কার্গো এলএনজি আমদানির অনুমোদন লাকসামে সিনেমা কায়দায় অপহৃত শিক্ষার্থীকে দুইদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ

সদরপুরে গভীর রাতের গোয়াল ঘরে অগ্নিকাণ্ড ।

হামিম সিয়াম
  • প্রকাশ রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলায় গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি গোয়ালঘর পুড়ে ৩টি গরু ও ২টি ছাগল মারা গেছে। এতে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ি গ্রামে স্থানীয় বাসিন্দা উজ্জ্বল ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বসতঘরের পাশে থাকা টিনের দোচালা গোয়ালঘরে কে বা কারা গভীর রাতে আগুন ধরিয়ে দেয়। গরু-ছাগলের ডাকাডাকিতে ঘুম ভেঙে পরিবারের সদস্যরা বাইরে এসে আগুন দেখতে পান। চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলেও ততক্ষণে গোয়ালঘরসহ ভেতরে থাকা পশুগুলো আগুনে পুড়ে মারা যায়।

স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জেরে পেট্রোল বা দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন লাগানো হতে পারে। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, “ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে”।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park