বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর সম্প্রতি এক অদ্ভুত ডিজিটাল বিপাকে পড়েছেন। তার ভেরিফায়েড লিঙ্কডইন অ্যাকাউন্ট হঠাৎ ব্লক হয়ে যায়, ফলে পেশাগত আপডেট শেয়ার করা এবং অ্যাকাউন্টে প্রবেশ করা অচল হয়ে যায়।
শ্রদ্ধা ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি প্রকাশ করে লিখেছেন, “প্রিয় লিঙ্কডইন, আমি আমার নিজের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছি না কারণ আপনাদের মতে এটি নকল। কেউ কি আমাকে সাহায্য করতে পারেন? আমার প্রোফাইল প্রিমিয়াম ও ভেরিফায়েড, তবুও কেউ দেখতে পাচ্ছে না। আমি আমার উদ্যোক্তা যাত্রা শেয়ার করতে চাই, কিন্তু এখন অ্যাকাউন্ট চালু করাটাই আলাদা এক যাত্রা হয়ে গেছে।”
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লিঙ্কডইনের ভেরিফিকেশন বা মডারেশন সিস্টেমে কোনো ত্রুটির কারণে এই বিভ্রাট ঘটেছে। শ্রদ্ধার উদ্যোক্তা সংক্রান্ত কার্যক্রম শেয়ার করার উদ্দেশ্যে তৈরি অ্যাকাউন্টটি ভুলবশত ফ্ল্যাগ হয়ে ব্লক হয়েছে।
যদিও এই ডিজিটাল জটিলতায় পড়েছেন, শ্রদ্ধা নিরুৎসাহিত নন। তিনি দ্রুত লিঙ্কডইনে তার ব্যবসায়িক যাত্রা ও অভিজ্ঞতা শেয়ার করতে আগ্রহী। সামাজিক মাধ্যমে তার ভক্তরা সমর্থন জানাচ্ছে এবং পাশে দাঁড়াচ্ছে।
এখন পর্যন্ত লিঙ্কডইনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ব্যাখ্যা পাওয়া যায়নি।
সূত্র: বলিউড হাঙ্গামা।