1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকুরি পেলেন ১৯ জন প্রার্থী – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করলো জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন কার্টুন শেয়ারে গ্রেপ্তারের অভিযোগ হাসনাতের, ব্যাখ্যা দিলেন চিফ হুইপ শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২” জেডি ভ্যান্স ছাড়াই ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে বদল বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল, ৫ মে নতুন দিন বেগমগঞ্জে নাল জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের 

শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকুরি পেলেন ১৯ জন প্রার্থী

মাহফুজুর রহমান সাইমন 
  • প্রকাশ শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

শেরপুর জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদ অনুসারে  বিদ্যমান কোটা ও নিয়োগ পদ্ধতি অনুসরণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন-২০২৫ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ১৬ ঘটিকায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের নাম এবং ফলাফল ঘোষণা করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব জনাব মোঃ আমিনুল ইসলাম। 

এ সময় শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রাথমিকভাবে নিয়োগ প্রাপ্ত হওয়ায় উত্তীর্ণ প্রার্থী অনেকে আবেগ আপ্লুত হয়ে তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করেন।

পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উর্ত্তীণ সকলকে প্রশিক্ষণ শেষে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব সহিত দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশে কাজ করার আহবান জানান। 

এ সময় টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ময়মনসিংহ সদর সার্কেল) জনাব মোঃ সোহরোয়ার্দী হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (জামালপুর সদর সার্কেল) জনাব ইয়াহিয়া আল মামুন।

উল্লেখ্য, শেরপুর জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল ১৯ জনের শূন্য পদের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ১৮৭৮ জন প্রার্থী শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা যাচাই পরিক্ষা শেষে ২৭৩ জন লিখিত পরীক্ষা অংশগ্রহণ করে এবং লিখিত পরীক্ষায় ৪৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশগ্রহণ করে তন্মধ্যে চূড়ান্তভা‌বে নারী ও পুরুষ ১৯ জনকে মনোনীত করে শেরপুর জেলা টিআরসি নিয়োগ বোর্ড ৷ এরম‌ধ্যে ২ জন নারী ও ১৭ জন পুরুষ সদস্য রয়েছেন। এছাড়া ৪ জন‌কে রাখা হ‌য়ে‌ছে অপেক্ষমান তা‌লিকায়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park