1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রূপপুর গ্রিন সিটি প্রকল্পে অনিয়মের শাস্তি বাধ্যতামূলক অবসর
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র প্রায় ৪ হাজার সদস্য রবীন্দ্রজয়ন্তীতে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথ, ধুতি-পাঞ্জাবিতে মোদির ঘোষণা অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের সাথে ছাত্রদল নেতার সৌজন্য সাক্ষাৎ কুবিতে আইকিউএসির নবীন বরণ: দ্বিতীয় দিনে বাংলা ও ইংরেজি বিভাগের অংশগ্রহণ বরিশালে ‘কৃষি প্রযুক্তি ও পুষ্টিমেলা’ উদ্বোধন নোয়াখালী শহরে ছাত্রদলের বিক্ষোভ: ১০ নেতার পদত্যাগ, নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা  শিক্ষা মন্ত্রণালয়ে ১৫ বছর, ফাইল পাচার ও বদলি বাণিজ্যে বেপরোয়া এক তৃতীয় শ্রেণির কর্মচারী​ সিরাজগঞ্জে ব্ল্যাকমেইলের শিকার হয়ে আত্মহত্যা? চিরকুটে উঠে এলো কিশোরীর শেষ কথা নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশে সিদ্ধান্ত, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় ইসি

রূপপুর গ্রিন সিটি প্রকল্পে অনিয়মে শাস্তি : বাধ্যতামূলক অবসরে উপ-সহকারী প্রকৌশলী

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

পাবনার রূপপুর গ্রিন সিটি প্রকল্পে আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং ভবনে ওঠানোর কাজে অনিয়মের প্রমাণ মিলেছে। এ ঘটনায় গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহীন উদ্দিনকে বাধ্যতামূলক অবসর এবং উপ-সহকারী প্রকৌশলী মো. আলমগীর হোসেনকে নিম্ন বেতন গ্রেডে অবনমিত করা হয়েছে।

শুক্রবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী গণপূর্ত জোনে কর্মরত থাকার সময় এই দুই প্রকৌশলী রূপপুর গ্রিন সিটি প্রকল্পের ২০ ও ১৬ তলা ভবনের আসবাবপত্র কেনা ও স্থাপনের কাজে অস্বাভাবিক ব্যয়ের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। ২০১৯ সালে বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রকাশ পেলে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অনিয়মের প্রমাণ মেলে।

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে শাহীন উদ্দিনকে অসদাচরণের দায়ে বাধ্যতামূলক অবসর এবং আলমগীর হোসেনকে একই অপরাধে নিম্ন বেতন গ্রেডে অবনমনের শাস্তি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামের সই করা আদেশের মাধ্যমে শাস্তি কার্যকর করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park