1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ শ্যামনগরে আ’লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮ যমুনা সেতু সংযোগ মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে ঢাকামুখী যাত্রীরা বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পুশ ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে কোস্ট গার্ড ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়াবাজেট ঘোষণা এনসিপির ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১ হাজার ৪১১ হাদী হত্যা মামলায় জাবের কেন বাদী? প্রশ্ন তুললেন বোন মাসুমা হাদী হাদী হত্যার বিচার দাবিতে সরকারের প্রতি সাত দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের ১৪ জুন দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাসূল (সা.)’র অবমাননা,বিক্ষোভে উত্তাল রাজাপুর

এম খায়রুল ইসলাম পলাশ
  • প্রকাশ শনিবার, ১১ জুন, ২০২২


রাজাপুর প্রতিনিধি> মহানবী হযরত মুহম্মদ (সা.)কে নিয়ে অবমাননাকর মন্তাব্যের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ঝালকাঠির রাজাপুর। রাজাপুর সদরের বাইপাস মোড় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেসে আবার বাইপাস মোড়ে এসে শেষ হয়।

১১ জুন শনিবার বিকাল সাড়ে পাঁচ টায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ রাজাপুর শাখা’র ব্যানারে সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলে কয়েক হাজার ধর্মপ্রান মুসলমানের সমাগম ঘটে। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা জানিয়েছেন- যারা মহানবী হযরত মুহম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করেছেন তাদের অবিলম্বে সর্বচ্চো শাস্তি ফাঁসি’র আওতায় না আনা হয় তাহলে গোটা বিশে^র মুসলমান এমন আন্দোলন করবে যাতে ভারত সরকার ভিক্ষা করতে বাধ্য হবে। এ ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ সরকারের নিন্দা জানানো উচিত বলে মন্তব্য করেন বক্তারা। সংসদেও এ ব্যাপারে নিন্দা প্রস্তাব গ্রহণ করার দাবি জানানো হয় এবং সকল মুসলমানকে ভারতীয় পণ্য বর্জন করার আহব্বান জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ রাজাপুর শাখা’র সভাপতি মুকতি আসাদুজ্জামান,সাধারণ সম্পাদক মাও ঃ – রফিকুল ইসলাম, মাওঃ- হেদায়েতুল্লাহ ফয়েজী, মাওঃ- আল-আমীন দোহারী,ক্বারী ইব্রাহীম আল হাদী, ক্বারী বেলায়েত হোসেন, ক্বারী তাওহীদুল ইসলাম, মাওঃ- মিজানুর রহমান,মাও ঃ- মুকতি গিয়াস উদ্দিন, মোঃ মাহফুজুর রহমান প্রমুখ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park