লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন এবাদুল্লা গাজী।
স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ জনগণের মাঝে ইতোমধ্যে তাকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তিনি একই ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমানে ইউনিয়ন বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত থাকা এবাদুল্লা গাজী রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বিগত প্রায় ১৭ বছরে একাধিকবার মামলার শিকার হয়ে কারাগারেও যেতে হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও ত্যাগের কারণে এবাদুল্লা গাজী ইউনিয়নের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন। এ বিষয়ে তিনি বলেন, দল ও সাধারণ মানুষের সমর্থন পেলে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা রয়েছে।
এদিকে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।