জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে।
ইউনিয়ন সোসাইটির প্রেসিডেন্ট আরওয়া হানিন এলরায়েস স্বাক্ষরিত এক চিঠিতে এই আমন্ত্রণ জানানো হয়। এনসিপির পক্ষ থেকে মঙ্গলবার (৩১ মার্চ) বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, আসন্ন অক্সফোর্ড ইউনিয়নের মর্যাদাপূর্ণ বৃহস্পতিবারের বিতর্কে বক্তা হিসেবে সারজিস আলমকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আগামী ৩০ এপ্রিল থেকে ১৮ জুনের মধ্যে কোনো এক বৃহস্পতিবার এই বিতর্কে অংশগ্রহণ করবেন।
এই আমন্ত্রণ দেশীয় রাজনৈতিক নেতাদের মধ্যে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে, যা সারজিস আলম ও এনসিপির জন্য একটি মর্যাদাপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত।