1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
হাজীদের ১৫০ লাগেজ চুরির অভিযোগ ‘অসত্য’: প্রতিমন্ত্রী সরকারি ঘর মিললেও জীবনমান অনিশ্চিত গোপালগঞ্জের চর মানিকহারের বাসিন্দাদের যুদ্ধবিরতির পরই লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা, শান্তি প্রক্রিয়া নিয়ে নতুন শঙ্কা আত্রাইয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ, পুনর্গঠনের পথে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা স্বপ্নের শৈশব নাকি স্বাস্থ্যঝুঁকির বেড়াজাল: চর মানিহার আদর্শ গ্রামের শিশুস্বাস্থ্যের বাস্তব চিত্র সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি রামিসা হত্যা মামলা: আজ যুক্তিতর্ক উপস্থাপন ৫ কার্গো এলএনজি আমদানির অনুমোদন লাকসামে সিনেমা কায়দায় অপহৃত শিক্ষার্থীকে দুইদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ

মিরপুরে কেমিক্যাল গোডাউনে আগুনের ২৩ ঘণ্টা পরও ধোঁয়া, অসুস্থ শ্রমিকরা হাসপাতালে

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় ভয়াবহ কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ২৩ ঘণ্টা পার হলেও এখনো ঘন ধোঁয়া বের হচ্ছে। বিষাক্ত এই ধোঁয়ার প্রভাবে পাশের রাইজিং ফ্যাশন নামের গার্মেন্টসের অসংখ্য শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার (১৫ অক্টোবর) সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুড়ে যাওয়া গোডাউন থেকে ধোঁয়া নির্গত হচ্ছে, আর তার প্রভাবে গার্মেন্টসের কর্মীরা শ্বাসকষ্টে ভুগছেন। অনেককে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে নেওয়া হয়েছে।

রাইজিং ফ্যাশনের শ্রমিক মো. আল আমিন জানান, “গোডাউনের বিষাক্ত গ্যাসে পুরো গার্মেন্টস ভরে যায়। সকালে কাজ শুরু করতেই অনেক সহকর্মী মাথা ঘোরা ও বমির মতো সমস্যায় পড়ে।” তিনি আরও জানান, কয়েকজনকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সকালে গার্মেন্টসের সামনে দেখা যায়, অসুস্থ হয়ে পড়া বহু শ্রমিক বাইরে অবস্থান করছেন। কেউ কেউ আবার নিরাপত্তার কারণে বাড়ির পথে ফিরে যাচ্ছেন।

গতকাল মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে ওই কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টির বেশি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে গোডাউনের ভেতরে থাকা বিপুল পরিমাণ দাহ্য কেমিক্যাল ও ঘন ধোঁয়ার কারণে আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে প্রচণ্ড বেগ পেতে হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতরা ধোঁয়া ও বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। এছাড়া বেশ কয়েকজন দগ্ধ ও আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park