1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ভেড়ামারায় সচেতনামূলক সভা ও হতদরিদ্র জেলেদের মাঝে গরুর বাছুর বিতরণ – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই ছাত্র ৮ ঘণ্টা পর ফেরত ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স হরমুজ প্রণালিতে দুই জাহাজ জব্দ করল ইরান, তিন কনটেইনার জাহাজে হামলার খবর বাংলাদেশে পেপ্যাল চালুর উদ্যোগ, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন কার্ড সংরক্ষিত নারী আসনে এনসিপির তাবাসসুমের মনোনয়ন বাতিল, মনিরার মনোনয়ন স্থগিত স্থানীয় উদ্ভাবিত লাহসই প্রযুক্তি ছড়িয়ে দিতে সুন্দরগঞ্জে সেমিনার  ট্যাক্স-ফ্রি নয়, এমপিদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি হয়নি, সংসদে অভিযোগ প্রধানমন্ত্রীর

ভেড়ামারায় সচেতনামূলক সভা ও হতদরিদ্র জেলেদের মাঝে গরুর বাছুর বিতরণ

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ২৮ মে, ২০২৫

ভেড়ামারা কুষ্টিয়াঃ কুষ্টিয়ার ভেড়ামারায় সচেতনামূলক সভা ও হতদরিদ্র ৩২ জন জেলেদের  মাঝে বকনা গরুর বাছুর বিতরণ করা হয়েছে।

জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে এই স্লোগানকে সামনে রেখে ২০২৪-২৫ অর্থ বছরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে গতকাল বুধবার সকাল ১১ টার সময়  উপজেলা পরিষদ চত্বরের মৎস্য অফিসের সামনে ৩২ জন হতদরিদ্র  জেলেদের হাতে বকনা গরুর বাছুর  গরু তুলে দেন ভেড়ামারা  উপজেলা নির্বাহী অফিসার  রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসাইন, উপজেলা সিনিয়র  মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা, সহ  সরকারি কর্মকর্তা ও হতদরিদ্র জেলেরা  উপস্থিত ছিলেন। গরুর বাছুর পেয়ে খুশি উপজেলা নদীপাড়ের হতদরিদ্র এসব মৎস্যচাষিরা।

উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন   বলেন- ইলিশ মাছ প্রজননের সময় নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় ওই সময় হতদরিদ্র  জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য সরকারের এ উদ্যোগ গ্রহণ করেছেন।  উপজেলার  হতদরিদ্র ৩২ জন জেলেদের সনাক্ত করে তাদের প্রতিজনকে একটি করে মোট ৩২ টি বকনা গরুর বাছুর দেয়া হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park