কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকায় ‘কুচিয়ামোড়া মডেল হাইস্কুল’ নামে একটি বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে এ উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজেএম ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ শাহাজান আলী। প্রধান বক্তা ছিলেন, কুচিয়ামোড়া মডেল হাইস্কুলের সভাপতি অধ্যক্ষ মোঃ আসলাম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, বিজেএম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম, বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, কুচিয়ামোড়া মডেল হাইস্কুলের পরিচালক প্রভাষক মোঃ সাইফুল ইসলাম ও মোঃ গোলাম হোসেন।
সবুজ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিজেএম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এটিএম কবিরুল হাসান ও সাইফুজ্জামান ফিরোজ।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মোঃ শাহাজান আলী বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। গ্রাম পর্যায়ে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠলে ভবিষ্যৎ প্রজন্ম আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে।” তিনি কুচিয়ামোড়া মডেল হাইস্কুলের সার্বিক সফলতা কামনা করেন।