1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

ব্র্যাড পিটকে নকলের অভিযোগে মুখ খুললেন শাহরুখের ‘কিং’ ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

বলিউড বাদশাহ শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-এর প্রথম লুক প্রকাশের পর থেকেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। দুই দিন আগে শাহরুখের ৬০তম জন্মদিনে প্রকাশিত সেই লুকে তাকে দেখা গেছে নীল শার্ট ও ট্যান জ্যাকেটে—যা নিয়ে নেটিজেনরা বলিউড ও হলিউডের মধ্যে তুলনার ঝড় তুলেছেন। অনেকেই দাবি করছেন, শাহরুখের এই পোশাক ও লুক নাকি ব্র্যাড পিটের ‘এফ১’ সিনেমার চরিত্র থেকে নকল করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় দুই তারকার পাশাপাশি ছবি ঘুরে বেড়াচ্ছে, যেখানে অনেকেই ‘ইন্সপিরেশন’ বললেও, অনেকে বলছেন ‘টুকলিবাজি’। ক্রমবর্ধমান এই সমালোচনার জবাবে মুখ খুলেছেন ‘কিং’-এর পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

তিনি বলিউডকে ঘিরে ঘৃণার প্রবণতা নিয়ে একটি টুইটের নিচে মন্তব্য করেন। সেখানে লেখা ছিল, “যদি বলিউড সিনেমায় থাকে জেট—তাহলে টপ গান এর নকল, জাহাজ থাকলে টাইটানিকের নকল, একই পোশাক থাকলে এফ১ এর নকল, কমলা পোশাক হলে হিন্দু বিরোধী! এদের আইকিউ ১৯৪৭ থেকে বাফারিং করছে।” টুইটটির সঙ্গে একটি কোলাজ দেওয়া ছিল, যেখানে দেখা যায়—২০১৭ সালের ‘জব হ্যারি মেট সেজল’ ছবিতেও শাহরুখ খান একই ধরনের পোশাকে ছিলেন, অনেক আগেই ব্র্যাড পিটের ছবির আগেই।

এই পোস্টে সিদ্ধার্থ আনন্দ বেশ কয়েকটি হাসির ইমোজি ও ‘থাম্বস আপ’ দিয়ে প্রতিক্রিয়া জানান, যা দেখে স্পষ্ট, তিনি পুরোপুরি একমত পোস্টদাতার মতের সঙ্গে।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত ‘কিং’-এ শাহরুখ খানের পাশাপাশি দেখা যাবে দীপিকা পাড়ুকোন, সুহানা খান, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত ও অভয় ভর্মাকে। ছবিটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park