1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ব্যবসায়ীদের সমস্যা সমাধানে ‘মিট দ্য বিজনেস’ চালু করছে এনবিআর – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
জেডি ভ্যান্স ছাড়াই ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে বদল বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল, ৫ মে নতুন দিন বেগমগঞ্জে নাল জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের  নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আজাদ পার্টি’র আত্মপ্রকাশ মার্কিন বাণিজ্যচুক্তি পড়ে কয়েক রাত ঘুমাতে পারিনি : মাহা মির্জা বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বৃদ্ধির প্রস্তাব জ্বালানির দামে আগুন, পাম্পে নেই অকটেন-পেট্রোল।

ব্যবসায়ীদের সমস্যা সমাধানে ‘মিট দ্য বিজনেস’ চালু করছে এনবিআর

অনলাইন ডেস্ক
  • প্রকাশ বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

কাস্টমস, ভ্যাট ও আয়কর সংক্রান্ত সমস্যা সমাধানের উদ্দেশ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত মতবিনিময় চালু করছে। এই নতুন উদ্যোগের আওতায় প্রতি মাসের দ্বিতীয় বুধবার রাজধানীর আগারগাঁও রাজস্ব ভবনে অনুষ্ঠিত হবে ‘মিট দ্য বিজনেস’।

এনবিআরের চেয়ারম্যান ও সদস্যরা সরাসরি ব্যবসায়ীদের কাছ থেকে মাঠপর্যায়ের সমস্যা শুনবেন। এতে কাস্টমস, আয়কর ও ভ্যাট সংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে, যা সমাধানমূলক কার্যকর পদক্ষেপ নিতে এনবিআরকে সহায়তা করবে।

এ মাসের সভা আগামী বুধবার বিকেল ৩টায় এনবিআরের মাল্টিপারপাস হল রুমে (কক্ষ নং-৩০১) অনুষ্ঠিত হবে। অংশগ্রহণ করতে আগ্রহী ব্যবসায়ী প্রতিনিধিদের অনলাইনে নির্ধারিত ফরম পূরণের জন্য আহ্বান জানানো হয়েছে।

এনবিআরের পক্ষ থেকে বলা হয়েছে, নিয়মিত এ ধরনের সংলাপ ব্যবসা-বাণিজ্যের পরিবেশকে আরও গতিশীল করবে এবং রাজস্ব আহরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park