1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সাঈদের ২ বছর বয়সী পুত্র সন্তান ক্যান্সারে আক্রান্ত  – দৈনিক দেশেরকথা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান, ২৭ এপ্রিল থেকে বাণিজ্যিক সম্প্রচার শুরু জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা সংসদে দায়িত্বশীল বক্তব্যের আহ্বান বিরোধীদলীয় নেতার, শহীদের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি বিতর্ক নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থার প্রশিক্ষণ শুরু ওমান সফর শেষে ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, শান্তি আলোচনার উদ্যোগে কূটনৈতিক তৎপরতা শ্রীপুরে বিএনপি নেতা সাইদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু  বেগমগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার গ্রেফতার ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে গোবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন জ্বী’ন তাড়ানোর কথা বলে ছাত্রীকে ধ’র্ষ’ণ চেষ্টা, মা’মলা করায় ছাত্রীর বাড়ি ঘরে হা’ম’লা ভাং’চু’র

সাঈদের ২ বছর বয়সী পুত্র সন্তান ক্যান্সারে আক্রান্ত 

ইকরামুল ইসলাম
  • প্রকাশ বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

শার্শা উপজেলা প্রতিনিধি >বেনাপোল সীমান্তের ২নং ঘিবা গ্রামের সাঈদের ২ বছর বয়সী পুত্র সন্তান মোঃ সাবিদ হোসেন সাহাদ

দীর্ঘদিন ধরে মাথায় দুই টা টিউমার হওয়ার কারণে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। 

১৯ শে ফেব্রুয়ারি বুধবার দুপুর আড়াই টার সময় বেনাপোল পোর্ট থানার ২নং ঘিবা গ্রামের 

সাঈদ এর ক্যান্সারে আক্রান্ত ২ বছর বয়সী পুত্র সন্তান কে দেখতে তার বাড়িতে ছুটে জান,

বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী। 

শিশু টিকে দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি। 

পরে তিনি তার পরিবারকে সমবেদনা ও শিশু টির জন্য আল্লাহ পাকের কাছে রোগ মুক্ত কামনা করেন। এবং নগদ অর্থ প্রদান করেন।

শিশুটির পিতা সাঈদ বলেন,আমার ছেলে কে ঢাকা অরোয়া স্পেশালাইজড হসপিটালে নিয়ে গেলে সেখানকার ডাক্তার বিভিন্ন রকম টেস্ট করে বলেন, অপারেশন করতে হবে, ডাক্তারের কথা মত আমার ছেলেকে  অপারেশন করা হয়। অপারেশনের কয়দিন পর বাড়িতে নিয়ে আসি।

কিন্তু আমার ছেলের রোগ দিন দিন  আরও খারাপের দিকে যাচ্ছে। পরে আমার ছেলে কে ঐ হসপিটাল নিয়ে গেলে, ডাক্তার বলেন আর একটা অপারেশন করতে হবে। সে অপারেশন  করতে পাঁচ লক্ষ টাকা লাগবে। এবং এই অপারেশনে আমার ছেলে সুস্থ হবে তার কোন গ্যারান্টি দিলেন না। তাই আমার ছেলেকে বাড়িতে ফিরে নিয়ে আসি। আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন। 

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সহ সভাপতি মোঃ তবিবুর রহমান,কাগজপুকুর ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইয়াকুব আলী,বিএনপির কর্মী মিন্নু,বিএনপি নেতা রুলামিন,মইনুল প্রমুখ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park