1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পুশ ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে কোস্ট গার্ড ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়াবাজেট ঘোষণা এনসিপির ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১ হাজার ৪১১ হাদী হত্যা মামলায় জাবের কেন বাদী? প্রশ্ন তুললেন বোন মাসুমা হাদী হাদী হত্যার বিচার দাবিতে সরকারের প্রতি সাত দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের ১৪ জুন দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার, নেই কোনো হতাহতের ঘটনা ঢাকার দুই সিটিতে দ্রুত নির্বাচন চাইলেন জামায়াত নেতা সেলিম উদ্দিন প্রস্তুতি ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইতিহাস গড়ল আইভরি কোস্ট

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গবিতে গবিসাসের বৃক্ষরোপন

পলাশ চন্দ্র রায়
  • প্রকাশ শনিবার, ১১ জুন, ২০২২

গবি প্রতিনিধি>বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)। দেশীয় প্রজাতির লিচু, জাম, জাম্মুরা, কদবেল, আমলকী, দেবদারু মিলিয়ে ৬ প্রজাতির বৃক্ষ রোপন করেন তারা।
শনিবার (১১জুন) বিকাল সাড়ে তিনটায় এ কর্মসূচির উদ্ভোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, গবিসাসের সভাপতি অনিক আহমেদ, সহ-সভাপতি মো. রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক ধীরা ঢালি, প্রচার সম্পাদক বরাতুজ্জামান স্পন্দন সহ কমিটির অন্য সদস্য, শিক্ষানবিশ ও আবেদনকারীরা।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘বাংলাদেশে বনভূমির পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেক কম। অথচ, এ বনভূমি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি দেশের মোট আয়তনের ২৫ ভাগ বন ভূমি থাকা প্রয়োজন। সে তুলনায় আমাদের দেশে অনেক কম। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গবিসাস যে উদ্যোগ নিয়েছে সেটা যুগোপযোগী। আশা করি, প্রতিবছর এ ধারা অব্যাহত থাকবে। এমন কর্মসূচির জন্য গবিসাসকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।‘

গবিসাসের সভাপতি অনিক আহমেদ বলেন, ‘ বৃক্ষ আছে বলেই পৃথিবী বেঁচে আছে। কিন্তু, দুঃখের বিষয় এ বৃক্ষের গুরুত্ব কেউ বুঝি না। বৃক্ষ যে শুধু এ পৃথিবীর জন্য অপরিহার্য তা নয়, এটা প্রশান্তিরও একটি জায়গা। এ উপলব্ধি থেকে আমারা এমন একটি উদ্যোগ গ্রহন করি। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরী।

তাই প্রতিবছর পরিবেশ দিবসে এ কর্মসূচি পালনের চেষ্টা করি। আমাদের ক্যাম্পাসে যেসব গাছ নাই, তেমন ৬ টি প্রজাতির গাছ লাগিয়েছি। আমরা চাই, সকল প্রজাতির গাছে আমাদের ক্যাম্পাস সুশোভিত হোক। আমি সবার কাছে আহবান জানাই এমন সুন্দর উদ্যোগ যেন সবাই গ্রহন করেন। ‘

উল্লেখ্য, ১৯৭৩ সালে জাতিসংঘ ৫ জুনকে ‘বিশ্ব পরিবেশ দিবস’হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে পরিবেশ রক্ষার সচেতনতা এবং নতুন পদক্ষেপকে উৎসাহিত করতে জাতিসংঘ যথাযথ গুরুত্ব সহকারে পরিবেশ দিবস পালন করে আসছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park