প্রকৃতিতে ঋতুরাজ বসন্তের আগমন আর আজ বিশ্ব ভালোবাসা দিবস—দ্বিগুণ আনন্দের এই দিনে নিজেকে উৎসবের রঙে রাঙিয়ে তুলেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। বিশেষ এই দিনে তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জন্য সামাজিক মাধ্যমে বসন্তের একগুচ্ছ ছবি ও শুভেচ্ছা বার্তা শেয়ার করেছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফাল্গুনের সাজে বেশ কিছু ছবি প্রকাশ করেন বুবলী। ছবিতে তাকে গাঁদা ফুল নিয়ে বসন্তের সৌন্দর্য উপভোগ করতে দেখা যায়। হালকা হলুদ ও সাদা কম্বিনেশনের বাহারি শাড়ি, ম্যাচিং সাজ এবং ঝুমকোতে তিনি যেন বসন্তের প্রাণবন্ত রূপ হয়ে উঠেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “বসন্তের ভালোবাসার শুভেচ্ছা সবাইকে।”
ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে বছরজুড়েই আলোচনায় থাকা এই নায়িকা বিশেষ দিনটি নিজের জন্য কিছুটা সময় বের করে উদযাপন করেছেন। পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই হাজার হাজার ভক্ত প্রতিক্রিয়া জানিয়েছে এবং মন্তব্য ঘরে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, শনিবার রাতেই একটি বেসরকারি টেলিভিশন ও রেডিও স্টেশনে বুবলীর বিশেষ পডকাস্ট প্রচারিত হবে। এতে তিনি নিজের ব্যক্তিজীবনের নানা চড়াই-উতরাই, শাকিব খান-এর সাথে সম্পর্কের বর্তমান অবস্থা এবং সন্তান বীরকে নিয়ে অনেক না বলা কথা শেয়ার করবেন।