1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা তদন্ত করবে পিবিআই – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল আলমডাঙ্গায়  ম্যাজিস্ট্রেটের সামনে আইন ভেঙে উল্টো পথে তেল নিতে গিয়ে ধরা খেল পুলিশ,  জরিমানা আদায় ঠাকুরগাঁওয়ে মুরগীর ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি ঢাকাসহ ১৪ জেলায় রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত জারি কেউ কুমিরের সামনে ফেলে দেয়নি, জলাতঙ্কে ভুগছিল সেই কুকুরটি তান্ত্রিক সেজে  প্রতারণার ফাঁদে কিশোরী: টাকা স্বর্ণালংকার সহ প্রতারক মনির আটক

বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা তদন্ত করবে পিবিআই

শাহ আলী বাচ্চু
  • প্রকাশ শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা তদন্ত করবে পিবিআই

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাংবাদিক নাদিম হত্যা মামলায় বাদী পক্ষের নারাজি দেয়ার আদালত মঞ্জুর করে পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। 

 বৃহস্পতিবার দুপুরে জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বকশীগঞ্জ আমলী আদালতের বিচারক রোজিনা আহাম্মেদ এই আদেশ দেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট সাইম হোসেন জানান- ২০২৩ সালের ১৪ জুন রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের উপর হামলা চালায় মাহমুদুল আলম বাবু ও তার কর্মী সমর্থকরা। ১৫ জুন সাংবাদিক নাদিম চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে ১৭ জুন বকশিগঞ্জ থানায় চেয়ারম্যান বাবু ও তার ছেলে রিফাতসহ ২২ জন এবং অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনের নামে হত্যা মামলা দায়ের করেন নাদিমের স্ত্রী মনিরা বেগম। সেই হত্যা মামলা বকশীগঞ্জ থানা পুলিশ,জেলা গোয়েন্দা শাখার পর তদন্ত করে সিআইডি।

এডভোকেট সাইম হোসেন আরো জানান- ২০২৪ সালের ২৭ আগস্ট সাংবাদিক নাদিম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় সিআইডি। সেখানে প্রধান আসামী বাবুসহ ৯জনকে রাখা হয় এবং বাবুর ছেলে রিফাতসহ মোট ২৭ জনকে বাদ দেয়া হয়। পরে সেই প্রতিবেদনে নারাজি দিলে তদন্তের দায়িত্ব পায় র‌্যাব-১৪। চলতি বছরের ৩১ আগস্ট একই ধরনের তদন্ত প্রতিবেদন জমা দেয় র‌্যাব। এরপর ২১ সেপ্টেম্বর বাদী পক্ষ নারাজি দিলে ২৩ অক্টোবর আদালত এই আদেশ দেন।  বাদী নিহত সাংবাদিক নাদিমের  স্ত্রী সঠিক ভাবে তদন্ত করে খুব কম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিবে পিবিআই ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park