1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

শাহ আলী বাচ্চু স্টাফ
  • প্রকাশ সোমবার, ৩০ মার্চ, ২০২৬

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগে এক স্বামীকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম। একই রায়ের সঙ্গে আদালত আসামীকে এক লাখ টাকা জরিমানা করতেও আদেশ দিয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীর নাম আমিনুল ইসলাম। তিনি জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ারচর গ্রামের আমজল হকের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পি.পি) মো. ফজলুল হক জানিয়েছেন, ২০২২ সালের ২৪ এপ্রিল আমিনুল ইসলাম (২৭) যৌতুকের দাবিতে স্ত্রী সুজানা আক্তার (২৩)-কে শারীরিকভাবে নির্যাতন করেন। আহত অবস্থায় তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরের দিন সুজানার মৃত্যু হয়।

এই ঘটনায় নিহত সুজানার বাবা সুরুজ মিয়া বকশীগঞ্জের টালিয়াপাড়া গ্রামের বাসিন্দা, তিনি দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার শুনানিতে আসামীর উপস্থিতিতে ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণের পর নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ১১(ক) ধারায় আমিনুল ইসলামকে দোষী সাব্যস্ত করে আদালত মৃত্যুদণ্ড প্রদান করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park