1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ফখরুলের প্রার্থিতা বাতিলের দাবিতে মানববন্ধন – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রমাণ মিলেছে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল থাকবে বাসে সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার আলমডাঙ্গায় সেতু আছে, রাস্তা নেই! ৫৭ লাখ টাকার প্রকল্পে নজিরবিহীন অব্যবস্থাপনা বেগমগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন

ফখরুলের প্রার্থিতা বাতিলের দাবিতে মানববন্ধন

বি. চৌধুরী 
  • প্রকাশ শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
ফখরুলের প্রার্থিতা বাতিলের দাবিতে মানববন্ধন

নোয়াখালী ৫ আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে শুক্রবার নয়াপল্টনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ওই আসনের নেতাকর্মী ও সমর্থকেরা। তাদের দাবি এই মনোনয়ন এলাকাবাসীর কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। শুক্রবার ১১টা ১০ মিনিট থেকে টানা এক ঘণ্টা চলা কর্মসূচিতে দু’শ থেকে আড়াই শতাধিক ব্যক্তি অংশ নেন। আয়োজকেরা বলেন, এই মনোনয়ন স্থানীয় রাজনীতির বাস্তবতা ও জনচাহিদাকে অমান্য করে দেয়া হয়েছে। এমন সিদ্ধান্ত দলকে মাঠে মারাত্মক সংকটে ফেলবে। কর্মসূচিতে উপস্থিত জাতীয়তাবাদী ঢাকা ফোরামের সভাপতি ইব্রাহিম খলিল সাহেদ বলেন, নোয়াখালী–৫–এ যিনি জনগণের সঙ্গে নেই, তাঁকে চাপিয়ে দেওয়া হলে দলকে ভুগতে হবে।

যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাদল অভিযোগ করেন, এই মনোনয়ন তৃণমূলের মতামতকে উপেক্ষা করেছে। আমরা এই প্রার্থিতা মানি না।

সাবেক উপজেলা বিএনপি সদস্য নাজিমুদ্দিন বলেন, এমন বিতর্কিত মনোনয়ন দিয়ে নোয়াখালীর রাজনীতি আরও জটিল করা হচ্ছে।

সাবেক ছাত্রনেতা নুর উদ্দিনের দাবি, এই আসনে গ্রহণযোগ্য ও যোগ্য নেতৃত্ব দরকার। ব্যক্তিকে রক্ষা করতে গিয়ে দলের ক্ষতি করা যাবে না।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা নয়াপল্টন কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। নাইটেঙ্গেল মোড় ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শান্তিপূর্বক মিছিল শেষ করেন তাঁরা।

বিক্ষোভকারীরা দলীয় উচ্চপর্যায়ের কাছে ফখরুল ইসলামের মনোনয়ন অবিলম্বে পুনর্বিবেচনা ও বাতিল করার জোর দাবি জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park