1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
প্রথম রোজাতেই চড়া পেঁয়াজের দাম, কেজিতে বেড়েছে ১০–১৫ টাকা – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র প্রায় ৪ হাজার সদস্য রবীন্দ্রজয়ন্তীতে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথ, ধুতি-পাঞ্জাবিতে মোদির ঘোষণা অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের সাথে ছাত্রদল নেতার সৌজন্য সাক্ষাৎ কুবিতে আইকিউএসির নবীন বরণ: দ্বিতীয় দিনে বাংলা ও ইংরেজি বিভাগের অংশগ্রহণ বরিশালে ‘কৃষি প্রযুক্তি ও পুষ্টিমেলা’ উদ্বোধন নোয়াখালী শহরে ছাত্রদলের বিক্ষোভ: ১০ নেতার পদত্যাগ, নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা  শিক্ষা মন্ত্রণালয়ে ১৫ বছর, ফাইল পাচার ও বদলি বাণিজ্যে বেপরোয়া এক তৃতীয় শ্রেণির কর্মচারী​ সিরাজগঞ্জে ব্ল্যাকমেইলের শিকার হয়ে আত্মহত্যা? চিরকুটে উঠে এলো কিশোরীর শেষ কথা নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশে সিদ্ধান্ত, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় ইসি

প্রথম রোজাতেই চড়া পেঁয়াজের দাম, কেজিতে বেড়েছে ১০–১৫ টাকা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

পবিত্র রমজানের প্রথম দিনেই রাজধানীর বাজারে অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের দাম। সরবরাহ সংকট ও চাহিদা বৃদ্ধির অজুহাতে এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়ে বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল, ধানমন্ডি কাঁচাবাজার ও রায়েরবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, আকারে ছোট পেঁয়াজ ৫৫ টাকায় মিললেও ভালো মানের পেঁয়াজ ৬০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। রমজানের শুরুতেই নিত্যপণ্যের এমন মূল্যবৃদ্ধিতে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা।

পেঁয়াজ বিক্রেতা হাসান মাহমুদ বলেন, গত দুই-তিন দিন ধরেই দাম বাড়ছে। মৌসুমের শেষ দিকে সরবরাহ কমে যাওয়া, পরিবহন ব্যয় বৃদ্ধি ও চাহিদা বেড়ে যাওয়ায় পাইকারি বাজারে দাম বেড়েছে। এর প্রভাব খুচরা বাজারেও পড়েছে।

খুচরা বিক্রেতাদের দাবি, মোকামে বেশি দামে কিনতে হওয়ায় বাধ্য হয়েই বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।

তবে ক্রেতাদের অভিযোগ ভিন্ন। মারুফ হোসেন নামের এক ক্রেতা বলেন, “রমজান এলেই ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন। গত সপ্তাহে দুই কেজি পেঁয়াজ ১০০ টাকার নিচে কিনেছি, আজ একই পরিমাণের জন্য ১২০ থেকে ১৩০ টাকা চাইছে।”

রিকশাচালক মো. শুক্কুর আল আমিন বলেন, “দুই দিন আগে ভ্যানগাড়ি থেকে ৫০ টাকা কেজি দরে কিনেছি। ছোট পরিবার, কিছুদিন চলবে। এরপর বেশি দামেই কিনতে হবে।”

রমজানের শুরুতেই পেঁয়াজের এমন ঊর্ধ্বগতি সাধারণ মানুষের উদ্বেগ বাড়িয়েছে। বাজার তদারকি জোরদারের দাবি জানিয়েছেন ভোক্তারা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park