1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে বাড়ানো ‘দুঃখজনক’: শফিকুর রহমান অ্যাটলেটিকোকে কাঁদিয়ে কোপা দেল রে জিতল রিয়াল সোসিয়েদাদ এসএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র ব্যবস্থাপনায় জরুরি নির্দেশনা ঢাকা বোর্ডের বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও সরকার বাড়িয়েছে সামান্য ইরানে ধাপে ধাপে ইন্টারনেট চালু, প্রথমে সুবিধা পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নুরকে মন্ত্রিত্ব থেকে সরাতে গণ অধিকার পরিষদে ‘গুপ্ত জাশি’ সক্রিয়, রাশেদ খানের অভিযোগ দ্বিতীয় সন্তানের সুখবর দিলেন রণবীর-দীপিকা, ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৌদি আরবে পৌঁছেছেন ৪ হাজার ৪৫৭ বাংলাদেশি হজযাত্রী এনসিপিতে যোগ দিচ্ছেন রিফাত, হাসিবসহ বৈষম্যবিরোধী আন্দোলনের শীর্ষ নেতারা

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে, যা জানুয়ারি মাসের বেতনে যুক্ত হবে। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশেই আমরা এটা ঘোষণা করছি। ন্যূনতম মজুরি ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়বে। ৮ হাজার টাকা থেকে সাড়ে ১২ হাজার টাকা হবে। সঙ্গে বছরে পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট থাকবে।এর আগে আজ বেলা সাড়ে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে এ সংক্রান্ত আলোচনা হয়। এতে শ্রমিকদের পক্ষ থেকে প্রতিনিধি ছিলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি। অন্যদিকে, পোশাক কারখানার মালিকদের পক্ষ থেকে প্রতিনিধি ছিলেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ, নিরপেক্ষ সদস্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সদস্য ও জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহম্মদ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park