নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ আগস্ট ২০২৫) সকাল ১০টা ১৫ মিনিটে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক জনাব খন্দকার ইসতিয়াক আহমেদ সভার সভাপতিত্ব করেন।
সভায় জেলার সার্বিক উন্নয়ন পরিকল্পনা, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব আবু তৈয়ব মো: আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নোয়াখালীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যবৃন্দ।
সভায় বক্তারা উন্নয়ন কার্যক্রমকে গতিশীল ও জনবান্ধব করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ, যোগাযোগ অবকাঠামো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।