নোয়াখালী প্রতিনিধিঃ সারাদেশে আইন-শৃঙ্খলার চরম অবনতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও কটুক্তির প্রতিবাদে নোয়াখালীর মাইজদি শহরের মডেল মসজিদের সামনে থেকে ১৭ জুলাই বেলা ১১ টা এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক নোয়াখালী পৌর মেয়র হারুনুর রশিদ আজাদ, অপরদিকে বিকালে
চৌমুহনী পাবলিক হল থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিন করে চৌমুহনী কাচারী বাড়ি জামে মসজিদের সামনে গিয়ে সমাপ্ত হয়। মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিভাগীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা যুবদল সভাপতি কারা নির্যাতিত নেতা মনজুরুল আজিম (জি.এস) সুমন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকি, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি বিএনপি নেতা গোলাম কবির, চৌমুহনী পৌর যুবদলের সদস্য সচিব ও সাবেক চৌমুহনী সরকারি এস.এ.কলেজের (জিএস)নিজাম উদ্দিন,জেলা যুবদলের সহ-সম্পাদক নুরুল আমিন,জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক ও সাবেক চৌমুহনী সরকারি এস.এ.কলেজের (এজিএস) হানিফ, অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক, সামছু তীবরিজ (স্বপন) সাবেক বেগমগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক সায়েম হোসেন (সুমন),সাবেক কাদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরণ বিবি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নোমাইন বশির (কাঞ্চন), সাবেক জেলা যুবদল সদস্য ফজলুল হক (বিটু),বেগমগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আল নেয়ামত খান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।