নির্বাচন পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৯ তারিখ থেকে মাঠে নামছে সেনাবাহিনী – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১৮ ডিসেম্বর ২০২৩, ৭:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচন পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৯ তারিখ থেকে মাঠে নামছে সেনাবাহিনী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী ২৯ ডিসেম্বর মাঠে নামছে সশস্ত্রবাহিনীর সদস্যরা।

আগামী ১০ জানুয়ারি পর্যন্ত তাঁরা দেশের উপজেলা পর্যায় পর্যন্ত মোতায়েন থাকবেন বলে সশস্ত্রবাহিনী নিশ্চিত করেছে।

রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাত করে নির্বাচনে সেনা মোতায়েনের অনুমতি চান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। পরে বঙ্গভবনের সামনে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম জানান, নীতিগতভাবে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি। তবে কত দিন সেনাবাহিনী নিয়োজিত থাকবে তা এখনও নির্ধারণ করা হয়নি।

তার আগে গত ১১ ডিসেম্বর সেনা মোতায়েন নিয়ে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে কমিশন। বৈঠক শেষে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার–উজ–জামান সাংবাদিকদের জানিয়েছিলেন, রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে আগামী ২৯ ডিসেম্বর থেকে সারা দেশে সেনা মোতায়েন হতে পারে। বিএনপি ও তাদের জোটসঙ্গীদের বিরোধিতার মধ্যে গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী ভোট হবে আগামী ৭ জানুয়ারি।

বিএনপি নির্বাচনের তফসিল বর্জন করেছে। বিএনপিসহ ১৫টি দল এই নির্বাচনে অংশ নিচ্ছে না। অন্যদিকে, আওয়ামী লীগ–জাতীয় পার্টিসহ ২৯টি রাজনীতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে।

সবশেষ গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিনের আগে-পরে মিলিয়ে ১০ দিন বেসামরিক প্রশাসনকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য ‘এইড টু দ্য সিভিল পাওয়ার’বিধানের অধীনে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎কামারখন্দের ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

একের পর এক মন্ত্রীর পদত্যাগে চাপের মুখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

বেনাপোলকে সবুজ নগরী গড়তে যুবদল নেতা ইমদাদুল হক ইমদার বৃক্ষরোপণ

এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় নাহিদ রানা

ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

গোবিপ্রবির আওয়ামীপন্থী ও জুলাই গণঅভ্যুত্থানবিরোধী দুই শিক্ষকের ‘প্রগতিশীল শিক্ষক’ ব্যানারে আন্দোলন

কুবির নতুন উপাচার্য ড. এম এম শরীফুল করীম

গলাচিপায় এক শিক্ষার্থীর আত্মহত্যা

ডিন নিয়োগ বিতর্কে কুবি প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তি

ভুয়া ট্রেড ইউনিয়নের খপ্পরে পোশাক শ্রমিকরা

১০

তাইওয়ান ইস্যু ভুলভাবে সামলালে যুক্তরাষ্ট্র-চীন সংঘাতের ঝুঁকি: ট্রাম্পকে সতর্ক শি জিনপিং

১১

গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন

১২

এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

১৩

আত্রাইয়ে বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন

১৪

বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান: ব্যক্তি পর্যায়ের গ্রাহকরা আগে অর্থ ফেরত পাবেন

১৫

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র সর্বোচ্চ সজাগ ও সতর্ক অবস্থান

১৬

এসএসসি-এইচএসসির সূচি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

১৭

কিশোরগঞ্জে নানাভাবে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

১৮

সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস এন্ড প্রফেশনালস অ্যালায়েন্স এর নেতৃত্বে ফুয়াদ আল মেহেদী এবং সাইফুল ইসলাম ভুঁইয়া

১৯

মামলা থেকে নাম কাটতে ১ কোটি টাকা চাওয়া হয়: সাকিব আল হাসান

২০