1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগ পিতার বিরুদ্ধে কঠিন শাস্তি চেয়ে এলাকাবাসীর মানববন্ধন  – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় ২৪ হাজার শিশুকে হামের টিকা দেবে উপজেলা স্বাস্থ্য বিভাগ অনিশ্চিত যুদ্ধবিরতির মধ্যেই এক দিনের ব্যবধানে কমল বিশ্ববাজারে তেলের দাম  শার্শার বসতপুরে মিথ্যা মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী দেড় মাসের সন্তানসহ যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম কারাগারে, জামিন নামঞ্জুর নবীনগরে নির্মানাধীন ভবনের কাজে পুলিশের বাঁধা দেয়ার অভিযোগ, উদিগ্ন ভুক্তভোগী লাকসামে পড়াশোনার জন্য মায়ের বকাঝকা অভিমানে নবম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা! ইরানের উচিত জনগণের স্বার্থে যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করা: জার্মান পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ নতুন গণতান্ত্রিক যাত্রায় এগোচ্ছে: শামা ওবায়েদ বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট, কার্যকর ২২ এপ্রিল থেকে চলতি সপ্তাহেই প্রকাশ হচ্ছে এইচএসসি পরীক্ষার রুটিন: শিক্ষামন্ত্রী

নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগ পিতার বিরুদ্ধে কঠিন শাস্তি চেয়ে এলাকাবাসীর মানববন্ধন 

মোঃ নুরনবী সরকার 
  • প্রকাশ মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

নাগেশ্বরী প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নিজ কন্যা মেয়েকে ধর্ষনের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় বাবা আবুল কাশেমকে গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। 

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে কালীগঞ্জ ইউনিয়নের কান্তার মোড়ে এলাকাবাসীর আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধন করে প্রায় ৫ শতাধিক মানুষ।  

মানববন্ধনে বক্তব্য রাখেন, বেলাল উদ্দিন ব্যাপারি, কদম আলী, আমিনুল ইসলাম, শাহাআলমসহ অনেকে। বক্তব্যরা বলেন, দ্রুত মামলা গ্রহন করে আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের।

তারা জানান, জেলার নাগেশ্বরীর কালীগঞ্জ ইউনিয়নের কান্তার মোড় এলাকার কাশেম আলী তার বিবাহিত কন্যাকে শশুর বাড়ি থেকে বাবার বাড়ি নিয়ে এসে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ তার নিজের মেয়ের। এ ঘটনায় বিষয়টি গত বৃহস্পতিবার জানাজানি হলে বাবা পালিয়ে গেছেন।

ভুক্তভোগী মেয়েটি জানায়, তার বাবা তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় মেয়েটি তার বাবাকে বাধা দিয়ে বলে, বাবা হয়ে আপনি কিভাবে আমার সাথে এ কাজটি করছেন। তোমার ইচ্ছে হলে আরও একটি বিয়ে করতে পারো, তবে আমার সাথে এমন খারাপ কাজ করো না। তাও আমার পাষণ্ড পিতা আমার ইজ্জতের ক্ষতি করে। আমি আমার বাবার বিচার ও ফাঁসি চাই। 

কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা প্রক্রিয়াধীন আমরা দ্রুত আইনগত ব্যবস্থা নিচ্ছি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park