1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নাসা গ্রুপের শ্রমিকদের বেতন-ভাতা সমস্যা সমাধানে সেনাবাহিনীর উদ্যোগে বৈঠক – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র প্রায় ৪ হাজার সদস্য রবীন্দ্রজয়ন্তীতে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথ, ধুতি-পাঞ্জাবিতে মোদির ঘোষণা অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের সাথে ছাত্রদল নেতার সৌজন্য সাক্ষাৎ কুবিতে আইকিউএসির নবীন বরণ: দ্বিতীয় দিনে বাংলা ও ইংরেজি বিভাগের অংশগ্রহণ বরিশালে ‘কৃষি প্রযুক্তি ও পুষ্টিমেলা’ উদ্বোধন নোয়াখালী শহরে ছাত্রদলের বিক্ষোভ: ১০ নেতার পদত্যাগ, নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা  শিক্ষা মন্ত্রণালয়ে ১৫ বছর, ফাইল পাচার ও বদলি বাণিজ্যে বেপরোয়া এক তৃতীয় শ্রেণির কর্মচারী​ সিরাজগঞ্জে ব্ল্যাকমেইলের শিকার হয়ে আত্মহত্যা? চিরকুটে উঠে এলো কিশোরীর শেষ কথা নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশে সিদ্ধান্ত, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় ইসি

নাসা গ্রুপের শ্রমিকদের বেতন-ভাতা সমস্যা সমাধানে সেনাবাহিনীর উদ্যোগে বৈঠক

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫


নাসা গ্রুপের শ্রমিকদের বেতন-ভাতা সংক্রান্ত জটিলতা নিরসনে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সাভার ক্যান্টনমেন্টের গলফ ক্লাবে এ বৈঠক চলে।

শিল্প নিরাপত্তা সেল ও জামগড়া আর্মি ক্যাম্পের আয়োজনে অনুষ্ঠিত বৈঠকে শ্রমিক নেতা, পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নাসা গ্রুপের পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম খন্দকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

ছয় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সিদ্ধান্ত হয়
১. নাসা গ্রুপ ঢাকার কিছু সম্পদ (৩ কোটি টাকার) ১১ সেপ্টেম্বরের মধ্যে বিক্রি করবে।
২. আশুলিয়ার জমি (৩৩ কোটি টাকার) ২২ সেপ্টেম্বরের মধ্যে বিক্রি করা হবে।
৩. গুলশান-২ এ অবস্থিত ২ বিঘা জমি (৪০০ কোটি টাকার) ২৫ সেপ্টেম্বরের মধ্যে বিক্রি করা হবে।
৪. এসব বিক্রি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে আগস্ট ও সেপ্টেম্বর মাসের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।

বৈঠকে সেনাবাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার সমন্বিত উদ্যোগে বেতন-ভাতা সমস্যার সমাধানে আশাবাদ ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, সরকার পরিবর্তনের পর (৫ আগস্ট ২০২৪) নাসা গ্রুপের চেয়ারম্যান নাজরুল ইসলাম মজুমদার গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন। অর্থপাচারসহ একাধিক মামলায় অভিযুক্ত তিনি ঋণ খেলাপির কারণে এলসি (LC) বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকদের বেতন নিয়মিত প্রদানে ব্যর্থ হচ্ছেন। গত মাসে শ্রমিক বিক্ষোভের পর আর্মি ক্যাম্প ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মধ্যস্থতায় বকেয়া বেতন মেটানো হলেও চলতি মাসে নতুন করে জটিলতা দেখা দেয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park