1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নাটোরে ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর সার্জেন্ট নিহত – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২” জেডি ভ্যান্স ছাড়াই ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে বদল বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল, ৫ মে নতুন দিন বেগমগঞ্জে নাল জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের  নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আজাদ পার্টি’র আত্মপ্রকাশ মার্কিন বাণিজ্যচুক্তি পড়ে কয়েক রাত ঘুমাতে পারিনি : মাহা মির্জা বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বৃদ্ধির প্রস্তাব

নাটোরে ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর সার্জেন্ট নিহত

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

নাটোরের লালপুরে ড্রাম ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সেনাবাহিনীর সার্জেন্ট মামুনুর রশিদ নিহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বনপাড়া-লালপুর মহাসড়কের বাহিমালী বাজারের কাছে জয়বাংলার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মামুনুর রশিদ লালপুর উপজেলার বড় ময়না (পূর্ব পাড়া) গ্রামের আব্দুল মজিদের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বনপড়ার দিক থেকে লালপুরগামী একটি ড্রাম ট্রাক জয়বাংলার মোড়ে ইজিবাইককে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি উল্টে যায় এবং সার্জেন্ট মামুনুর গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান সংবাদটি নিশ্চিত করে বলেন, “সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে রওনা হয়েছে। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিমও সেখানে রয়েছে এবং দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করছে।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park