1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নলডাঙ্গায় ১১ অসহায় পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরন – দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
টানা ৪ দিন বৃষ্টির পূর্বাভাস, চার বিভাগে ভারি থেকে অতিভারি বর্ষণের শঙ্কা গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশ ৩ ধাপ পিছিয়েছে: জাহেদ লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মো. আবুল কালাম এমপি রোববার শুরু হচ্ছে চারদিনের ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিরতিতে যাচ্ছেন যশ? মুক্তি অনিশ্চিত ‘টক্সিক’, ভবিষ্যৎ পরিকল্পনায় ইঙ্গিত ৫ আগস্ট ছাত্র-জনতা দেশকে আবার স্বাধীন করেছে:তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবশেষে পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা পেকুয়ায় রিজার্ভ বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শ্রীপুরে ‘বনখেকো’ চক্রের দাপট: উজাড় হচ্ছে সরকারি বনাঞ্চল, হুমকির মুখে পরিবেশ

নলডাঙ্গায় ১১ অসহায় পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরন

জামিল হায়দার
  • প্রকাশ সোমবার, ১৫ জুলাই, ২০২৪

নাটোরের নলডাঙ্গায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত আট পরিবারের মাঝে নগদ অর্থের চেক ও ঢেউটিন বিতরন করা হয়েছে। একই সঙ্গে চিকিৎসার জন্য তিনজন অসহায় ব্যক্তিকে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) দুপুর ১২টার সময় নলডাঙ্গা উপজেলা পরিষদ কার্যালয়ে এসব আর্থিক অনুদানের চেক ও ঢেউটিন বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার (ই্উএনও) দেওয়ান আকরামুল হক। এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আশিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ হাসিবুল ইসলাম, অফিস সহকারী মোঃ জহুরুল ইসলাম প্রমুখ।

নলডাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ হাসিবুল ইসলাম জানান, সম্প্রতি নলডাঙ্গা উপজেলায় বিভিন্ন গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারকে ৩ হাজার করে মোট ২৪ হাজার টাকা ও এক বান্ডিল করে মোট ৮ বান্ডিল ঢেউটিন এবং প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে প্রাপ্ত চিকিৎসার জন্য তিনজন অসহায় ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park