1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও বিশৃঙ্খলার বিরুদ্ধে মানববন্ধন – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৪ মে ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র প্রায় ৪ হাজার সদস্য রবীন্দ্রজয়ন্তীতে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথ, ধুতি-পাঞ্জাবিতে মোদির ঘোষণা অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের সাথে ছাত্রদল নেতার সৌজন্য সাক্ষাৎ কুবিতে আইকিউএসির নবীন বরণ: দ্বিতীয় দিনে বাংলা ও ইংরেজি বিভাগের অংশগ্রহণ বরিশালে ‘কৃষি প্রযুক্তি ও পুষ্টিমেলা’ উদ্বোধন নোয়াখালী শহরে ছাত্রদলের বিক্ষোভ: ১০ নেতার পদত্যাগ, নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা  শিক্ষা মন্ত্রণালয়ে ১৫ বছর, ফাইল পাচার ও বদলি বাণিজ্যে বেপরোয়া এক তৃতীয় শ্রেণির কর্মচারী​ সিরাজগঞ্জে ব্ল্যাকমেইলের শিকার হয়ে আত্মহত্যা? চিরকুটে উঠে এলো কিশোরীর শেষ কথা নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশে সিদ্ধান্ত, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় ইসি

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও বিশৃঙ্খলার বিরুদ্ধে মানববন্ধন

নাঈম হাসান ঈমন
  • প্রকাশ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি: চিকিৎসাসেবা, সরকারি ওষুধ সরবরাহ, খাবারের মান ও স্বাস্থ্যকর্মীদের আচরণসহ নানাবিধ অনিয়মের প্রতিবাদে ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সড়কে স্থানীয় নাগরিকদের উদ্যোগে এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হাসপাতালে রোগীদের সঙ্গে দুর্ব্যবহার, সরকারি ওষুধ সরবরাহে গড়িমসি, নিম্নমানের খাবার সরবরাহ ও দালালচক্রের দৌরাত্ম্য চললেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ অবস্থায় সাধারণ মানুষ ন্যায্য চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।

তারা আরও অভিযোগ করেন, সম্প্রতি অনিয়মিতভাবে টিকাদান কর্মী নিয়োগ দেওয়া হয়েছে, যা সরকারি বিধি লঙ্ঘন করে হয়েছে। দীর্ঘদিন ধরে একই পদে কর্মরত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. শিউলি পারভীনের বিরুদ্ধে দায়িত্বে গাফিলতি ও দুর্নীতির অভিযোগও তোলেন তারা।

সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য বলেন, “এই হাসপাতাল দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। টিএইচও নিয়মিত অফিস করেন না। আমি অনিয়মের প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে আমাকে বিষক্রিয়ায় হত্যাচেষ্টা করা হয়েছিল।”

এ বিষয়ে টিএইচও ডা. শিউলি পারভীনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঝালকাঠি জেলা সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির বলেন, “বিষয়টি আমাদের নজরে আছে, গুরুত্বের সাথে দেখা হচ্ছে।” বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, “লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মানববন্ধনে বক্তারা হাসপাতালের অপারেশন থিয়েটার, এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম পুনরায় চালু, পর্যাপ্ত ওষুধ সরবরাহ, প্রয়োজনীয় ল্যাব টেস্ট সুবিধা নিশ্চিতকরণ এবং দুর্নীতি বন্ধের দাবি জানান।

তাদের বক্তব্য, প্রায় দুই লাখ মানুষের চিকিৎসা নির্ভরশীল এ হাসপাতালকে দুর্নীতিমুক্ত করে পূর্ণ সক্ষমতায় ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park