1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংকে নিরপেক্ষ বোর্ড গঠনের উদ্যোগ, গ্রাহকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান সরকারিভাবে নতুন পাটকল স্থাপনের পরিকল্পনা নেই, বেসরকারি বিনিয়োগেই জোর ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত বাজেট পেশ শ্রীপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যানজট কমাতে মহাখালী, সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল সরানোর উদ্যোগ বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে: চিফ প্রসিকিউটর বিএসটিআই অনুমোদন না থাকায় বেগমগঞ্জে দুই ফিড কারখানাকে জরিমানা তালাকের কাগজ ছিঁড়ে আদালতেই স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী! ভেড়ামারায় কলেজ বাজারে উপজেলা প্রশাসন এর অভিযানে  জাটকা ইলিশ জব্দ ও অর্থদণ্ড দিল্লি বিমানবন্দরের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

নলছিটির যুবক চুরি করতে গিয়ে গুরুতর আহত

ইলিয়াস খান
  • প্রকাশ শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

ঝালকাঠি প্রতিনিধি> বরিশালের উজিরপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে  রনি নামের নলছিটির যুবকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। মূমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার  (১০ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার গ্রামে এ ঘটনা ঘটে। আহত হলেন ঝালকাঠি জেলার নলছিটির মোল্লার হাট এলাকার আইয়ুব আলীর ছেলে রনি(২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা য়ায- সানুহার গ্রামে পল্লী বিদ্যুতের ২নং পিলারের ট্রান্সফরমার চুরি করতে যান ওই ব্যক্তি। স্থানীয় জাহানারা বেগম জানান, ট্রান্সফারমা চুরি করার সময় টিনের উপরে বিকট শব্দ হলে ডাক চিৎকার দিলে পিলার থেকে নামার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত চোর চক্রের সদস্য নিচে পড়ে যান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোঃ এনামুল হক জানান- এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান- পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায় নাই। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park