1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নলছিটিতে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মাঝরাতে ভিসির পদত্যাগ চাইলেন বামপন্থী ৭ শিক্ষার্থী,দিলেন আল্টিমেটাম! ভেড়ামারায় অবৈধভাবে ফিলিং বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান আলমডাঙ্গায় অবৈধভাবে ডিজেল মজুদের কারনে  ভ্রাম্যমাণ আদালতে  জরিমান ও কারাদণ্ড চকরিয়ায় ২৪ ঘণ্টায় পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ ১৯ আসামী গ্রেপ্তার জাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে ৭ মাস ফ্রি খাওয়ার অভিযোগ নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা

নলছিটিতে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

নাঈম হাসান ঈমন
  • প্রকাশ রবিবার, ২২ জুন, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার ৯নং দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন ওরফে বাবুল মৃধার অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

রোববার (২২ জুন) সকাল ১০টায় দপদপিয়া ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি শুরু হয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়কে অবস্থান নেন এবং স্লোগান দিতে থাকেন। এসময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা কয়েক ঘণ্টা ধরে যান চলাচল ব্যাহত করে রাখে। কর্মসূচিতে ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু মল্লিক বলেন, ‘চেয়ারম্যান সোহরাব হোসেন একজন ফ্যাসিস্ট শাসক। বিনা ভোটে চেয়ারম্যান হয়ে তিনি সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছেন। তিনি নানা ধরনের দুর্নীতি, হয়রানি ও দমন-পীড়নের মাধ্যমে এলাকাবাসীকে চরম ভোগান্তিতে ফেলেছেন।’

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রিমন আকন বলেন, ‘জনগণের ভোট ছাড়াই চেয়ারম্যান হয়ে সোহরাব হোসেন নানা অনিয়ম চালিয়ে যাচ্ছেন। জনগণ আর তা মেনে নেবে না। দ্রুত তার অপসারণ ও গ্রেফতার দাবি করছি।’

এ বিষয়ে জানতে চাইলে দপদপিয়া ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা বলেন, ‘আমি প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সময় আমার কোনো রাজনৈতিক পদ ছিল না। পরবর্তীতে আমু ভাই আমাকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে মনোনীত করেছেন। আমার বিরুদ্ধে আনিত সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। রাজনৈতিকভাবে আমাকে হেয় করার জন্য এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।’

ক্যাপশন: দপদপিয়া ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধার অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধে অংশ নেন বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park