1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ধর্মপাশায় জাল সনদ তৈরির অপরাধে ২ তরুণের কারাদণ্ড – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র প্রায় ৪ হাজার সদস্য রবীন্দ্রজয়ন্তীতে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথ, ধুতি-পাঞ্জাবিতে মোদির ঘোষণা অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের সাথে ছাত্রদল নেতার সৌজন্য সাক্ষাৎ কুবিতে আইকিউএসির নবীন বরণ: দ্বিতীয় দিনে বাংলা ও ইংরেজি বিভাগের অংশগ্রহণ বরিশালে ‘কৃষি প্রযুক্তি ও পুষ্টিমেলা’ উদ্বোধন নোয়াখালী শহরে ছাত্রদলের বিক্ষোভ: ১০ নেতার পদত্যাগ, নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা  শিক্ষা মন্ত্রণালয়ে ১৫ বছর, ফাইল পাচার ও বদলি বাণিজ্যে বেপরোয়া এক তৃতীয় শ্রেণির কর্মচারী​ সিরাজগঞ্জে ব্ল্যাকমেইলের শিকার হয়ে আত্মহত্যা? চিরকুটে উঠে এলো কিশোরীর শেষ কথা নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশে সিদ্ধান্ত, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় ইসি

ধর্মপাশায় জাল সনদ তৈরির অপরাধে ২ তরুণের কারাদণ্ড

সানোয়ার হোসেন
  • প্রকাশ বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় এসএসসি পাসের জাল সনদ তৈরি করার দায়ে দুই যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় এই আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের উকিলপাড়ার মোফাজ্জল হোসেনের ছেলে শফিকুল ইসলাম রাব্বী (২০) এবং মহিষের বাতান গ্রামের আব্দুল হান্নানের ছেলে স্বপন মিয়া (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদেশ যাওয়ার প্রস্তুতি নিতে স্বপন মিয়ার বয়স সংশোধনের প্রয়োজন হয়। এ কারণে তিনি উপজেলা সদরের কোর্ট গেইট এলাকার মহসিন টেলিকম এন্ড ফটোস্ট্যাট ডিজিটাল স্টুডিও থেকে শফিকুল ইসলাম রাব্বীর মাধ্যমে এসএসসি পাসের একটি জাল সনদ তৈরি করেন। পরে ওই সনদ ব্যবহার করে তিনি জন্মনিবন্ধন সংশোধনের আবেদন করেন।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে এলে, তিনি নথিপত্র যাচাই করে জালিয়াতির বিষয়টি ধরতে সক্ষম হন। এরপর তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয় এবং রাব্বীর ব্যবহৃত ল্যাপটপ ও পেনড্রাইভ জব্দ করা হয়। জব্দকৃত ডিভাইসগুলোতে এনআইডি, জন্মনিবন্ধন, টিকার কার্ড, ডাক্তারের প্রত্যয়নপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথির জাল ফরমেট পাওয়া যায়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং জাল সনদ তৈরি করা দোকানটি সিলগালা করে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় বলেন, জাল সনদ তৈরি করার অপরাধে দুই যুবককে ওইদিন রাত সাতটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিনা পরিশ্রমে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park