দ্বিতীয় দিনেও রাজপথে জবি শিক্ষার্থীরা, দাবি মানা না হলে ফিরবেন না ক্যাম্পাসে – দৈনিক দেশেরকথা
arif khanh
১৫ মে ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দ্বিতীয় দিনেও রাজপথে জবি শিক্ষার্থীরা, দাবি মানা না হলে ফিরবেন না ক্যাম্পাসে

নিজস্ব প্রতিবেদক:

টানা দ্বিতীয় দিনের মতো রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বুধবার গভীর রাতেও কাকরাইল মোড়ে সড়কে অবস্থান নিতে দেখা গেছে শিক্ষার্থীদের। অনেকেই সেখানেই রাত কাটিয়েছেন। থেমে থেমে স্লোগান দিতে দেখা গেছে রাতভর।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে বারবার আবাসন সংকট সমাধানের আশ্বাস মিললেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। এবার তারা শুধু আশ্বাসে নয়, চায় সুনির্দিষ্ট বাস্তবায়ন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা।

বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি নিয়ে রওনা হয় শতাধিক শিক্ষার্থী। পথে পুলিশের একাধিক ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলেও কাকরাইল মোড়ে এসে বাধার মুখে পড়েন তারা। এসময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ৩৮ জন আহত হন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেয়। যদিও শিক্ষার্থীরা বলছে, আলোচনায় তাদের দাবিগুলো নিয়ে সুনির্দিষ্ট অগ্রগতি হয়নি।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো:

১. আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তির বাস্তবায়ন।

২. প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কোনো কাটছাঁট ছাড়া অনুমোদন।

৩. দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের প্রকল্পটি পরবর্তী একনেক সভায় অনুমোদন ও বাস্তবায়ন শুরু।

এদিকে, শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দ্রুত আলোচনার আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে শিগগিরই বৈঠক অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০