দৌলতদিয়া-পাটুরিয়া রুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
১১ মে ২০২৬, ৬:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা

সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, এ বিষয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে। বর্তমানে অর্থায়নের বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।
সোমবার (১১ মে) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহায় নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সেতুমন্ত্রী এ তথ্য জানান।
দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ হলে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, দ্বিতীয় পদ্মা সেতু নিয়ে তিনটি প্রস্তাবনা রয়েছে। এর মধ্যে একটি প্রস্তাবনা হচ্ছে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সেতু নির্মাণ।
সেতুমন্ত্রী বলেন, এই মুহূর্তে বলা যায় সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দিকে এগোচ্ছে। ফিজিবিলিটি স্টাডি ইতোমধ্যে শেষ হয়েছে এবং অর্থায়নের জায়গাটি নিয়ে ভাবা হচ্ছে। একই সঙ্গে প্রয়োজনীয় অন্যান্য প্রাক-প্রস্তুতিও চলমান রয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ২০ কিশোর-কিশোরী

বেগমগঞ্জে দাঁতের কারখানায় অভিযান,জরিমানা ১ লাখ ৫ হাজারসহ সিলগালা

নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করল সরকার

সুন্দরগঞ্জে হাসপাতালে ভ্যাকসিন নাই, কুকুরের কামড়ে পাঁচজনের মৃত্যু, আক্রান্ত ১১

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে নদীর পানি বাড়ছে, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

৩৫ হাজার কোটি টাকায় ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্প অনুমোদন, একনেকে পাশ ৯ উন্নয়ন প্রকল্প

যেভাবে বুঝবেন কৃত্রিমভাবে মোটাতাজা করা কোরবানি পশু

মধ্যনগর-মহিষখলা সীমান্তে অবৈধ ভারতীয় গরুর প্রবেশ, মোবাইলে রশিদ কেটে বিভিন্ন হাটে বিক্রির অভিযোগ

চকরিয়ায় বহিষ্কৃত বিএনপি নেতা নাজেম গ্রেফতার

১০

রাস্তার মাঝখানে স্থাপিত বিতর্কিত ‘শাহান-আরা পার্ক’ অপসারণ শুরু

১১

মোবাইল টাওয়ারের বিকিরণ: স্বাস্থ্যঝুঁকি নির্ধারণে গবেষণা প্রতিবেদন চাইলেন হাইকোর্ট

১২

হরমুজে জ্বালানি পরিবহনে ইরানের সঙ্গে চুক্তি করল ইরাক ও পাকিস্তান

১৩

বিসিবি নির্বাচন সামনে রেখে তিন সদস্যের কমিশন গঠন

১৪

মন্ত্রিসভার আকার বাড়ছে, আলোচনায় ৮ নেতা

১৫

খাল খনন শুভ_উদ্বোধন পরে সার্বিক খোঁজ খবর নিচ্ছে চেয়ারম্যান প্রার্থী মো. হোসেন আলী

১৬

ইরান যুদ্ধের চাপ, চীনে কূটনৈতিক সাফল্য খুঁজছেন ট্রাম্প

১৭

বিধিবহির্ভূত ডিন নিয়োগ ও শিক্ষকদের পদোন্নতি বিলম্বে কুবি শিক্ষক সমিতির নিন্দা

১৮

সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর

১৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের নির্বাচনি ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

২০