1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ঢাকা-৯: তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা, আপিলেই ফিরলো প্রার্থিতা – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের ‘গুপ্ত’ উত্তেজনা ছড়াল সংসদে, পাল্টাপাল্টি বক্তব্যে তপ্ত অধিবেশন বেগমগঞ্জে ৩ ইটভাটা ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই ছাত্র ৮ ঘণ্টা পর ফেরত ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স হরমুজ প্রণালিতে দুই জাহাজ জব্দ করল ইরান, তিন কনটেইনার জাহাজে হামলার খবর বাংলাদেশে পেপ্যাল চালুর উদ্যোগ, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন কার্ড

ঢাকা-৯: তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা, আপিলেই ফিরলো প্রার্থিতা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
ঢাকা-৯: তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা, আপিলেই ফিরলো প্রার্থিতা

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) প্রাথমিক যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল হওয়ার পর আপিলের রায়ে তিনি আবার মনোনয়ন ফিরে পেয়েছেন।

তাসনিম জারা গত ৩ জানুয়ারি তার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাতিল ঘোষণার পর ইসিতে আপিল করেন। আজ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে ইসিতে আপিল নিষ্পত্তির শুনানির প্রথম দিনেই তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এর আগে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেন তাসনিম জারা। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন। তিনি লিখেছিলেন, “প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।”

প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত মোট ৭০ জনের আবেদনের ওপর শুনানি হবে। শুক্রবার পর্যন্ত ৭২৩ জন প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেছিলেন। পরে ৭৮ জন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ফলে চূড়ান্তভাবে ৬৪৫ জনের আপিল রয়ে যায়। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এই আপিলগুলো নিষ্পত্তির শুনানি চলবে এবং ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাবেন। এরপর প্রতীক চূড়ান্ত হওয়ার পর নির্বাচনী প্রচারণা শুরু হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park