ডাবের পানি কেন খাবেন? – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১৭ সেপ্টেম্বর ২০২২, ২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডাবের পানি কেন খাবেন?

পুষ্টিগুণ প্রচুর। ডাবের পানির পুষ্টিগুণ বেশি থাকায় এর চাহিদা অনেক বেশি। ডাবের পানিতে ক্যালসিয়াম,পটাসিয়াম,ফসফরাস সহ বিভিন্ন ভিটামিন প্রর্যাপ্ত রয়েছে। ডাবের ভেতরের স্বচ্ছপানি খুবই সুস্বাদু। এটি গরমে দিন পান করলে শরীরের সকল ক্লান্তি দূর হয়।ডাবের পানির পুষ্টি উপাদান বেশি থাকায় এটি রোগীদের খাদ্য হিসাবে বিবেচিত হয়। আমাদের দেশে প্রায় সকল স্থানে ডাব পাওয়া যায়। তবে গ্রামের চেয়ে শহরের মানুষের কাছে ডাব খাওয়ার প্রবনতা অনেক বেশি।

ডাবের পানির পুষ্টিগুণ

ডাবের পানি তৃষ্ণা মিটানোর পাশাপাশি নানা ধরনের উপকারী পুষ্টি উপাদানে ভরপুর। আমাদের দেশে সহজলভ্য ডাবের পানির পুষ্টিগুণ সম্পর্কে আমরা অনেকেই জানি না।

ডাবের পানি আমাদের কিডনকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডাবের পানির পুষ্টি উপাদান নিচে আলোচনা করা হল।

আমরা কম বেশি অনেকেই নিয়মিত ডাব খায়।কিন্তু ডাবের পানির উপকারিতা সম্পর্কে অনেকেই জানি না । এখানে ডাবের পানির উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল-

ডাবের পানিতে ক্যালসিয়াম,খনিজ লবণ,ম্যাগনেশিয়াম ও ফসফরাসের উপস্থিতি উচ্চমাত্রায়। এসব খনিজ লবণ আমাদের দাঁতের ঔজ্জ্বল্য বাড়ায়। দাঁত ও মাড়িকে করে মজবুত। আর অনেকের দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে। মাড়ি কালচে লাল হয়ে যায়। এই অবস্থা থেকে পরিত্রাণ দেবে খনিজ লবণ।

আমাদের দেহে ক্যালসিয়াম ও পটাশিয়ামের অভাব হলে এবং নান ধরনের অসুখ-বিসুখ হলে ডাক্তার ডাবের পানি পান করার পরামর্শ দেন৷ এর কারণ ডায়রিয়া বা কলেরা রোগীদের ঘনঘন পাতলা পায়খানা ও বমি হয়।এবং দেহে প্রচুর পানি ও খনিজ পদার্থের ঘাটতি দেখা যায়৷ এই ঘাটতি পূরনের জন্য ডাবের পানি অনেকাংশেই কাজ করে।

আমাদের শরীরে সবচেয়ে বেশি প্রয়োজন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা।নিয়াসিন রাইবোফ্লবিন, থিয়ামিন ও পাইরিডোক্সিনের মতো উপকারী উপাদানে ভরপুর ডাবের পানি।আর প্রতিদিন এই পানি পান করলে শরীরের ভেতরের শক্তি এতটা বৃদ্ধি পায় যে জীবাণুরা কোনওভাবেই ক্ষতি করার সুযোগ পায় না।

গ্রীষ্মকালীন গরমে ছোট-বড় সবারই দেহের অভ্যন্তরীণ ও বাহ্যিক তাপমাত্রা বেড়ে যায়।ফলে ত্বকে ফুটে ওঠে লালচে কালো ভাব। এই পানি দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা কমিয়ে শরীরকে রাখে ঠাণ্ডা। তারুণ্য ধরে রাখতে এর অবদান অনেক। ডাবের পানি যেকোনো কোমল পানীয় থেকে অধিক পুষ্টিসমৃদ্ধ। এর কারণ, এটি সৌন্দর্যচর্চার প্রাকৃতিক মাধ্যম ও চর্বিবিহীন পানীয়। আর ডাবের পানি মিষ্টি হওয়া সত্ত্বেও ডায়াবেটিসের রোগীদের জন্য উপকারী।

যাদের মুখে জলবসন্তের দাগসহ বিভিন্ন ছোটছোট দাগ রয়েছে ,তাদের জন্য সকালবেলা ডাবের পানি দিলে দাগ মুছে যায় এবং মুখের লাবণ্য ও উজ্জ্বলতা বাড়ে৷ গ্লুকোজ স্যালাইন হিসেবেও ডাবের পানি ব্যবহৃত হয়৷

ডাবের পানিতে আছে সাইটোকিনিস নামে নামে একটি অ্যান্টি-এজিং উপাদান, যা শরীরের উপর বয়সের ছাপ পড়তে দেয় না।

ডাবের পানিতে বিদ্যমান অ্যামাইনো অ্যাসিড ও ডায়াটারি ফাইবার ইনসুলিনের কর্মক্ষমতা বাড়িয়ে দেয়। এর ফলে স্বাভাবিকভাবেই ব্লাড সুগার নিয়ন্ত্রণে চলে আসে।

ডাবের পানিতে আছে সাইটোকিনিস নামে নামে একটি অ্যান্টি-এজিং উপাদান, যা শরীরের উপর বয়সের ছাপ পড়তে দেয় না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস এন্ড প্রফেশনালস অ্যালায়েন্স এর নেতৃত্বে ফুয়াদ আল মেহেদী এবং সাইফুল ইসলাম ভুঁইয়া

মামলা থেকে নাম কাটতে ১ কোটি টাকা চাওয়া হয়: সাকিব আল হাসান

বেইজিংয়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু, আলোচনায় বাণিজ্য ও তাইওয়ান ইস্যু

শাপলা চত্বর হত্যা মামলা: ট্রাইব্যুনালে হাজির দীপু মনি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু

নির্বাচনে জাতীয় পার্টির ব্যয় মাত্র ৫ লাখ টাকা, হিসাব জমা ইসিতে

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমিরের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

দুঃসহ স্মৃতির সাক্ষী রাণীশংকৈলের বীরাঙ্গনা – টেপরী রানী আর নেই

হরমুজ পার হলো তেলবাহী চীনা সুপারট্যাংকার

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ছাড়াল ৪৩২

১০

জাবি প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ২০ কিশোর-কিশোরী

১২

বেগমগঞ্জে দাঁতের কারখানায় অভিযান,জরিমানা ১ লাখ ৫ হাজারসহ সিলগালা

১৩

নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করল সরকার

১৫

সুন্দরগঞ্জে হাসপাতালে ভ্যাকসিন নাই, কুকুরের কামড়ে পাঁচজনের মৃত্যু, আক্রান্ত ১১

১৬

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে নদীর পানি বাড়ছে, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১৭

৩৫ হাজার কোটি টাকায় ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্প অনুমোদন, একনেকে পাশ ৯ উন্নয়ন প্রকল্প

১৮

যেভাবে বুঝবেন কৃত্রিমভাবে মোটাতাজা করা কোরবানি পশু

১৯

মধ্যনগর-মহিষখলা সীমান্তে অবৈধ ভারতীয় গরুর প্রবেশ, মোবাইলে রশিদ কেটে বিভিন্ন হাটে বিক্রির অভিযোগ

২০