গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আপ বাংলাদেশের নেতা রাফে সালমান রিফাত শুক্রবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।
রিফাত জানান, হাদির অপারেশন শেষ হয়েছে এবং চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তিনি আরও জানান, হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল হলে পোস্ট অপারেটিভ কেয়ারের জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি সকলের উদ্দেশে বিশেষভাবে দোয়া চেয়ে বলেন, হাদি এখনো সংকটমুক্ত নন; তাই সবাইকে তার জন্য দোয়া করতে হবে।