তিন দিনে মেডিকেল কলেজ ইস্যুতে ৫০ কোটি টাকার প্রস্তাব, যা জানালেন আমির হামজা – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৯:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তিন দিনে মেডিকেল কলেজ ইস্যুতে ৫০ কোটি টাকার প্রস্তাব, যা জানালেন আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামি বক্তা আমির হামজা জানিয়েছেন, মাত্র তিন দিনের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজকে ঘিরে প্রায় ৫০ কোটি টাকার প্রস্তাব পেয়েছেন তিনি। তবে এসব প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে নিজের অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, শুধু মেডিকেল কলেজের বিষয়েই এই বিপুল অর্থের অফার এসেছে। কিন্তু ৫০ কোটি কেন, ১০০ কোটি টাকা কিংবা কুষ্টিয়া লিখে দিলেও তিনি তার নীতিগত অবস্থান থেকে একচুলও সরবেন না। তার ভাষায়, “কে কী দিল, তা আল্লাহ ছাড়া কেউ জানবে না। কিন্তু আমি আমার জায়গা থেকে সরবো না।”

তিনি আরও বলেন, পাঁচ বছর দায়িত্বে থাকলে পাঁচ টাকাও যেন না বাড়ে সেভাবেই দায়িত্ব পালন করতে চান তিনি। আশপাশে আত্মীয়-স্বজন, দলীয় পরিচয় বা বিরোধী পরিচয়ে কেউ যদি তার নাম ব্যবহার করে কোনো অনিয়ম করার চেষ্টা করেন, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। “জায়েজ বাদ দিয়ে নাজায়েজ কোনো পথে আমরা যেতে চাই না”এমন মন্তব্য করে বৈধ ও স্বচ্ছ পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সংসদ সদস্য।

আমির হামজা বলেন, অন্যায় ও হারাম কাজ থেকে দূরে থেকে বৈধ পথে চললেই একজন মানুষের জীবনযাপনের জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। তিনি দাবি করেন, যারা অযথা বাড়তি সুবিধা বা আহামরি কিছু চান, তারা যেন এ জেলা বা এ আসনে তা না খোঁজেন। কুষ্টিয়াকে সৎ ও নীতিনিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস এন্ড প্রফেশনালস অ্যালায়েন্স এর নেতৃত্বে ফুয়াদ আল মেহেদী এবং সাইফুল ইসলাম ভুঁইয়া

মামলা থেকে নাম কাটতে ১ কোটি টাকা চাওয়া হয়: সাকিব আল হাসান

বেইজিংয়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু, আলোচনায় বাণিজ্য ও তাইওয়ান ইস্যু

শাপলা চত্বর হত্যা মামলা: ট্রাইব্যুনালে হাজির দীপু মনি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু

নির্বাচনে জাতীয় পার্টির ব্যয় মাত্র ৫ লাখ টাকা, হিসাব জমা ইসিতে

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমিরের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

দুঃসহ স্মৃতির সাক্ষী রাণীশংকৈলের বীরাঙ্গনা – টেপরী রানী আর নেই

হরমুজ পার হলো তেলবাহী চীনা সুপারট্যাংকার

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ছাড়াল ৪৩২

১০

জাবি প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ২০ কিশোর-কিশোরী

১২

বেগমগঞ্জে দাঁতের কারখানায় অভিযান,জরিমানা ১ লাখ ৫ হাজারসহ সিলগালা

১৩

নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করল সরকার

১৫

সুন্দরগঞ্জে হাসপাতালে ভ্যাকসিন নাই, কুকুরের কামড়ে পাঁচজনের মৃত্যু, আক্রান্ত ১১

১৬

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে নদীর পানি বাড়ছে, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১৭

৩৫ হাজার কোটি টাকায় ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্প অনুমোদন, একনেকে পাশ ৯ উন্নয়ন প্রকল্প

১৮

যেভাবে বুঝবেন কৃত্রিমভাবে মোটাতাজা করা কোরবানি পশু

১৯

মধ্যনগর-মহিষখলা সীমান্তে অবৈধ ভারতীয় গরুর প্রবেশ, মোবাইলে রশিদ কেটে বিভিন্ন হাটে বিক্রির অভিযোগ

২০