1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংকে নিরপেক্ষ বোর্ড গঠনের উদ্যোগ, গ্রাহকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান সরকারিভাবে নতুন পাটকল স্থাপনের পরিকল্পনা নেই, বেসরকারি বিনিয়োগেই জোর ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত বাজেট পেশ শ্রীপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যানজট কমাতে মহাখালী, সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল সরানোর উদ্যোগ বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে: চিফ প্রসিকিউটর বিএসটিআই অনুমোদন না থাকায় বেগমগঞ্জে দুই ফিড কারখানাকে জরিমানা তালাকের কাগজ ছিঁড়ে আদালতেই স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী! ভেড়ামারায় কলেজ বাজারে উপজেলা প্রশাসন এর অভিযানে  জাটকা ইলিশ জব্দ ও অর্থদণ্ড দিল্লি বিমানবন্দরের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

ঝালকাঠির নলছিটিতে ভোটার হতে গিয়ে আটক রোহিঙ্গা যুবক

মোহাম্মদ আলী স্বপন
  • প্রকাশ বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

ঝালকাঠির নলছিটিতে ভোটার তালিকায় নাম উঠাতে গিয়ে নুরুল ইসলাম (২৩) নামের এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাচন অফিস থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা এইচ এম গোলাম মোস্তফা জানান, ওই যুবক উপজেলা নির্বাচন অফিসে এসে কিছু কাগজপত্র জমা দিয়ে তার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান। তার সঙ্গে কথা বলে এক পর্যায়ে ধারণা হয়, তিনি রোহিঙ্গা। পরে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

আটক নুরুল ইসলাম জানান, রমজান মাসে তিনি উখিয়া ক্যাম্প থেকে বের হন। পরে সাইফুল ইসলাম তোতা নামে একজনের মাধ্যমে নলছিটি উপজেলা নির্বাচন অফিসে ভোটার হতে আসেন তিনি।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, ওই রোহিঙ্গা যুবককে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park