রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন পুনরুদ্ধারে করা আপিলের শুনানি আজ মঙ্গলবার (১৩ মে) শেষ হয়েছে। মামলাটির পরবর্তী শুনানির জন্য আগামীকাল বুধবার (১৪ মে) দিন ধার্য করেছেন আদালত।
আজ সকাল ১০টায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়। জামায়াতের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং ব্যারিস্টার নাজিব মোমেন।
এর আগে গত ৭ মে (বুধবার) আদালত মামলাটির শুনানির জন্য ১৩ মে তারিখ নির্ধারণ করেছিলেন। ওই দিন জামায়াতের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির দ্রুত শুনানির জন্য আবেদন জানান।