1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে নোয়াখালীতে বিজয় র‌্যালি উদযাপন – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রমাণ মিলেছে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল থাকবে বাসে সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার আলমডাঙ্গায় সেতু আছে, রাস্তা নেই! ৫৭ লাখ টাকার প্রকল্পে নজিরবিহীন অব্যবস্থাপনা বেগমগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন

ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে নোয়াখালীতে বিজয় র‌্যালি উদযাপন

বদিউজ্জামান (তুহিন)  
  • প্রকাশ বুধবার, ৬ আগস্ট, ২০২৫

ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে নোয়াখালীতে আয়োজিত হয় এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গ-সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান। তিনি বলেন, “এই গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র জনতার সম্মিলিত প্রতিবাদ। আজকের এই দিবস আমাদের প্রেরণা দেয়, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আমরা আবার ঐক্যবদ্ধ হবো।”

র‌্যালি পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক,  কেন্দ্রীয় বিএনপির সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল হায়দার চৌধুরী আবেদ,  বিএনপি নেত্রী শামীমা বরকত লাকি,  জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, সাবেক জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক  আলহাজ্ব  আব্দুর রহমান, মাইজদী শহর বিএনপির সভাপতি আবু নাছের, জেলা যুবদল সভাপতি মঞ্জুরুল আজিম জি. এস (সুমন) জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট এবিএম জাকারিয়া জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক এডভোকেট রবিউল হাসান  পলাশ সহ বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

 বক্তারা বলেন, জনগণের অধিকার আদায়ে আন্দোলনের বিকল্প নেই। ঐতিহাসিক গণঅভ্যুত্থান আমাদের সেই চেতনারই প্রতিফলন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park