চুয়াডাঙ্গা সংবাদদাতা : আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা এবং চুয়াডাঙ্গা-১ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি গতকাল রাত সাড়ে সাতটার সময় ঢাকার একটি ক্লিনিকে ইন্তেকাল করেন।
চুয়াডাঙ্গা-১ আসনের এমপি, সাবেক হইপ, ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক সেলুন দীর্ঘদিন জটিল রোগে আক্রান্ত ছিলেন। তিনি স্থানীয় অসংখ্য সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে চুয়াডাঙ্গা শোকের ছায়া নেমে আসে।প্রিয় নেতাকে এক নজরে দেখার জন্য হাজার হাজার মানুষ নেতার বাড়ীর ভীর করে।
আজ বেলা এগারটায় ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি তে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এতে লক্ষাধিক মানুষের ঢল নামে । পরে জান্নাতুল মওলা কবরস্থানে দাফন করা হয় ।