1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
চাকরি ফিরে পেতে সফিউলের আকুতি – দৈনিক দেশেরকথা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় ৩৫০০ কৃষকদের মাঝে রোপা আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ সামনে ঈদুল আজহায় লম্বা ছুটি, মিলতে পারে টানা ১০ দিন ফ্যামিলি কার্ডে ৩৭ হাজার ৮১৪ পরিবারে নারী প্রধানকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত কুড়িগ্রামে এসডিজি কার্যক্রম নিয়ে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশা প্রবাসী উন্নয়ন সমিতির উদ্যোগে অসহায় বৃদ্ধাকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম কোথায় দুর্নীতি করেছি, প্রমাণ চাই: সংসদে ক্ষোভ প্রকাশ নাহিদ ইসলামের নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

চাকরি ফিরে পেতে সফিউলের আকুতি

হযরত বেল্লাল
  • প্রকাশ রবিবার, ৩১ জুলাই, ২০২২

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি>গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের সফিউল আলম ফিরে পেতে চান তার আনসার ব্যাটালিয়নের চাকরি। কোন কারণ ছাড়াই চাকরিচ্যুত সফিউল চাকরি ফিরে পেতে আনসার ভিডিপি’র মহাপরিচালক বরাবর আপিল আবেদন করেও কোন লাভ হয়নি। দীর্ঘ ১৭ বছর ধরে পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে সফিউল।

চাকরি ফিরে পাওয়ার আকুতি নিয়ে বুধবার সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সফিউল। এ সময় তার স্ত্রী ও পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। সফিউলের দাবি ব্যারাকের মধ্যে টেপরেকর্ডারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাঁজানোর কারণে আনসার ব্যাটালিয়ন থেকে তাকে চাকরিচ্যুত করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ২৪ আনসার ব্যাটালিয়ন, রেজিঃ নং-১৬৯২৪, সদর দপ্তর, শিলছড়ি, কাপ্তাই, রাঙ্গামাটিতে কর্মরত অবস্থায় বিগত ২০০৪ সালের ৩ জুন হতে ২১ জুন পর্যন্ত মোট ১৯ দিনের ছুটিতে বাড়িতে চলে আসে। ছুটিতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তিনি। সুস্থ হয়ে ওই সালের ১৯ আগষ্ট কর্মস্থলে যোগদান করেন।

এরপর তাকে প্রাপ্ত ছুটি ব্যতিত বিনা অনুমতিতে অতিরিক্ত সময়কাল অনুপস্থিতির কারণ দর্শনোর নোটিশ জারি করেন কর্তৃপক্ষ। সন্তোষজনক জবাব দাখিল করলে কর্তৃপক্ষ একই সালের ২৬ অক্টোবর বিনা বেতনে ৫৮ দিনের ছুটি মঞ্জুর করেন তার।

এরপর সুনামের সহিত দায়িত্ব পালন করা অবস্থায় ব্যারাকে টেপ রেকর্ডারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানোর কারণে ২৪ আনসার ব্যাটালিয়ন, শিলছড়ি, কাপ্তাই, রাঙ্গামাটি ক্যাম্পের অধিনায়ক হিরা মিয়া তার প্রতি রাগান্বিত হন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে চাকরিচ্যুত করার হুমকি দেন।

সে মোতাবেক ২০০৪ সালের ২১ নভেম্বর একটি চিঠি মারফত (যার স্মা স্মারক নং- অপাঃ/ব্যাটাঃ/৬৪০/অঅংগীঃ/২০০৪/২৩৬৩ আনস) শৃঙ্খলা জনিত কারণ দেখিয়ে কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করেন। সফিউল ১৯৯৫ সালের আনসার ব্যাটালিয়ন আইনের ১৬ ধারা মোতাবেক আনসার মহা-পরিচালক বরাবর আপিল করেন।

কিন্তু আজও কোন সুরাহা হয়নি। বিভিন্ন গণমাধ্যমে সফিউলের খবর প্রকাশ হলে আনসার সদর দপ্তরের মনিটরিং সেল ভূক্তভোগী গাইবান্ধার সুন্দরগঞ্জের সফিউল আলমের তথ্য সংগ্রহ করেছে গত দেড় মাস পূর্বে। সফিউল উপজেলার তারাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। স্ত্রী, ছেলে  ও মেয়ে নিয়ে অতিকষ্টে দিনাতিপাত করছে সফিউল।

আনসার সদর দপ্তরের উপ-পরিচালকের (রেকর্ড) সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, তিনি জানান, তার তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তে অনিয়ম প্রমানিত হলে সে চাকরি ফিরে পাবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park